Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

৩০ ৭/"তাসহীলুল হাকায়িক" কিতাবের ৯৩ পৃষ্ঠায় এসেছেঃ- " নামাজের সময় প্রবেশ করার পূর্বে আগত নামাজের জন্য আযান দেয়া গ্রহণযোগ্য নয়। বরং ওয়াক্ত প্রবেশ করার পর পুনরায় আযান দিতে হবে। কেননা আযানের মূল উদ্দেশ্য পাওয়া যায় না। তথা মানুষকে নামাজের ওয়াক্ত হয়েছে এ সংবাদ দেয়া হল আযান, আর এ আযান ওয়াক্ত প্রবেশের পূর্বে দিলে সংবাদটি সঠিক হল না।" ৮/"ইসলামী ফিকাহ" প্রথম খন্ড, ৯০৭ পৃষ্ঠায় রয়েছেঃ- "আযান শুদ্ধ হওয়ার শর্তঃ- নির্দিষ্ট সময় হওয়ার পর আযান দিতে হবে।" ৯/"দরসে তিরমিজি" প্রথম খন্ড, ৪৭২ পুষ্ঠায় এসেছেঃ- " ইমাম আজম (রঃ) ইমাম মোহাম্মদ (রঃ) ইমাম সুফিয়ান সাওরী (রঃ) এর মাযহাব হলো, ফজরের আযান ওয়াক্ত শুরু হওয়ার আগে অবৈধ, যদি দেওয়া হয় তাহলে তা পুনরায় দেওয়া ওয়াজিব।" ১০/' আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ' দ্বিতীয় খন্ড, ১২৬ পৃষ্ঠায় এসেছেঃ- " ইমাম আজম (রঃ) ইমাম মোহাম্মদ (রঃ) ইমাম সুফিয়ান সাওরী (রঃ) এর প্রমুখ্যের আযান দেওয়া হয়, তবে আজান পুনরায় দেওয়া আবশ্যক হবে। সুতরাং হানাফীদের মতে সময়ের পূর্বে আযান দেওয়া কোনো মতেই জায়েজ নেই।" ১১/' আনওয়ারুল মিশকাত শরহে মিশকাতুল মাসাবিহ্‌' দ্বিতীয় খন্ড, ১২৭ পৃষ্ঠার মধ্যে এসেছে? " আযান অনুমোদিত হয়েছে সময় হওয়ার অবগতি প্রদানের জন্য, যেমন আজান শুরুর ইতিহাস হতে বুঝা যায় । অতএব সময় হওয়ার পূর্বে আযান দেওয়ার দ্বারা মিথ্যা অবগতি দেওয়া সাব্যস্ত হয়।" মিলাদ ও কিয়াম শরীফের শক্ত দলিল পাওয়ার জন্য পড়ুনঃ- মিলাদ ও কিয়ামের বিধান, রেজবী ক্েয়াম, জা-আল হকু, হাকীকতে মিলাদ, মিলাদ কিয়াম ও দেওবন্দী আলেম ইত্যাদি।

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।