৬/জান্নাতী জেওর দ্বিতীয় খন্ড, ৭৬ পুষ্ঠায় এসেছেঃ- "ফজরের ওয়াক্তঃ- সুবহে সাদিক হইতে আরম্ভ হইয়া সূর্য উদয় হওয়া পর্যস্ত। এই সময়ের মধ্যে যখন ইচ্ছা ফজরের নামাজ পড়িতে পারে।কিস্তু মুস্তাহাব ইহাই যে, ফজরের নামাজ এমনই পরিষ্কার হইয়া যাইবার পর পড়িতে হইবে, যাহাতে মসজিদে- র নামাজী একে অপরকে দেখিয়া চিনিতে পারে।" ৭/ ভারত বিখ্যাত ফতোয়ার কিতাব- বাহারে শরীয়ত তৃতীয় খন্ড, ১২৯ পৃষ্ঠা এবং কানুনে শরীয়ত প্রথম খন্ড, ৭১-৭২ পৃষ্ঠায় রয়েছেঃ- 'ফজরের ওয়াক্ত হবে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যের আলোক রশ্মী চমকানো পর্যন্ত।' এরগর হযরত মুফতি আমজাদ আলী কাদেরী (রঃ) 'বাহারে শরীয়ত' এর উত্ত পৃষ্ঠায় আরো লেখেনঃ- 'সুবহে সাদেক এমন এক আলোকে বলা হয় যা সূর্য উদিত হওয়ার আগে সূর্যের উপরে আসমানের পূর্ণ কিনারায় প্রকাশ পায় এবং ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। শেষ পর্যন্ত সমস্ত আসমান ছড়িয়ে পড়ে এবং চতুর্দিকে উজ্জ্বল ও আলোকিত হয়ে যায়। আলো প্রকাশিত হওয়ার সাথে সাথে সেহরির সময় শেষ হয়ে যায় এবং ফজরের নামাজের ওয়াক্ত শুরু হয়ে যায় । এই আলোর আগে আসমানের মাঝখানে একটি লম্বা সাদা রেখা পূর্ব থেকে পশ্চিম দিকে বিকশিত হতে দেখা যায়, যার নিচে সমগ্র পৃথিবী অন্ধকার থাকে | সে লম্বা রেখা সুবহে সাদেকের আলোতে অদৃশ্য হয়ে যায়, এ লম্বা সাদা রেখাকে সুবহে কাজেব বলা হয়। তখন ফজরের ওয়াক্ত হয় না।" ৮/ 'আনোওয়ারে শরীয়ত' এর ২২ পুষ্ঠায় এসেছেঃ- "সুবহে সাদিক হইবার পর হইতে ফজরের সময় আরম্ভ হয় এবং সূর্য উদয়ের পূর্ব পর্যন্ত থাকে। কিন্তু খুব আলোকিত হইবার পর পড়া মুস্তাহাব। " ৯/ ফিকহে মুহাম্মদী প্রথম খণ্ড, ২৭-২৮ পৃষ্ঠায় রয়েছেঃ- 'সুবহে সাদিক হতে আরম্ভ করে সুর্য উঠা পর্যস্ত ফজরের সময়। ' ১০/পশ্চিমবঙ্গের বিখ্যাত লেখক, মুফতি নুরুল আরেফিন রেজবী আহহারী (মাঃজিঃআঃ) 'সুন্নী তোহফা' কিতাবের ২৮ পৃষ্ঠায় লিখেছেনঃ- চমকালো পর্যস্ত।' ধদতি্ভানিযি বাকা €কলতখ্খালা ও - 'প্রত্যেক নামাযের জন্য নির্দিষ্ট সময়সীমা আছে। নির্ধারিত সময়ের আগে (নামাজ) পড়লে নামাজ বাতিল হবে।"
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।