Fojorer namajer somoy o sahrir somoy ফজরের নামাজের সময় ও সাহরীর সময়
/ ৭৫
📝 লেখা 📖 পিডিএফ

খ এ কিতাব সম্পর্কে কিছু বিশেষ কথা এ কিতাবে নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখা হয়েছেঃ- ১/ এ কিতাবের প্রথমে দলিল স্বরুপ কিতাবের নাম ও প্রকাশনীর নাম উল্লেখ করা হয়েছে। সরলপ্রাণ মুসলমানরা যদি যাচাই করতে চায় তাহলে করতে পারে এবং বাতিল ফিরকাদের মুখের ওপর ছুঁড়ে মারতে পারে। ২/দলীলসমূহ কুরআন, তাফসীর, হাদিস এবং ফিকহের নির্ভরযোগ্য কিতাব থেকে দেয়া হয়েছে। দলিলসমূহে কিতাবের খন্ড নম্বর, পৃষ্ঠা নম্বর এবং হাদিস নম্বর দেয়া হয়েছে। ৩/ কিতাবের মধ্যে উল্লেখ করা দলিল গুলোর মাঝে খুব কমসংখ্যক দলিল সহজে পাওয়া কিছু কিতাব থেকেও দেওয়া হয়েছে। কারণ সাধারণ মুসলমানরা যাতে সে কিতাবগুলো দেখেন এবং পরীক্ষা করে সঠিক পথ অবলম্বন করতে পারে। ৪/এ কিতাবে দেওবন্দী ও ওহাবিদের লিখিত এবং প্রকাশিত কিতাব থেকেও দলিল দেওয়া হয়েছে। কারন তারাই বর্তমানে সুবহে সাদিকের এক ঘন্টা পূর্বে সাহরির সময় শেষ বলে এবংআজান দিয়ে নামাজ পড়ে নেয় (মাহে রমজানে)।সেটা কুরআন হাদিস এবং ফিকাহ্‌ বিরোধী এবং নাজায়েজ ও হারাম। আর আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক গুলো এরকম করেন না৷ ৫/এ কিতাবে দলিল স্বরূপ আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কিতাবগুলো থেকে উদ্ধৃতি দেয়া হয়েছে তা হলো- কানযুল ঈমান ও খাযাইনুল ইরফান, তাফসীরে তাবারী, তাফসীরে মাযহারী, তাফসীরে ইবনে কাসীর এবং তফসীরে জালালাইন শরীফ ইত্যাদি (তাফসীর) মিশকাতুল মাসাবিহ শরীফ ইত্যাদি (হাদীস)। আদিল্রাতুল হানাফিয়্যা, আনওয়ারুদ দিয়া- রা শরহে বেকায়া, আল হিদায়া, জাআল হক, আনোওয়ার শরীয়াত, বাহারে শরীয়াত,কানু- নের শরীয়ত, সুন্লী তোহফা ইত্যাদি (ফিকাহ্‌)। ৬/দেওবন্দী ও ওয়াহাবিদের যে কিতাবগুলো থেকে উদ্ধৃতি দেয়া হয়েছে তা হলো- তাফসী- রে আহসানুল বায়ান, তাফসীরে ফী যিলধিল কোরআন। তাহক্ীক মিশকাতুল মাসাবিহ, দরসে তিরমিজি শরহে তিরমিজি। আশরাফুল হিদায়া, ইসলামী ফিকাহ।

— পৃষ্ঠা ১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।