আবশ্যক করে নিয়েছে ৪৩ অর্থাৎ তিনি নিজের জন্যে জান্নাত আবশ্যক করে নিয়েছেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছিলেন, 'কেউ যদি আকাশে বিচরণশীল শহীদকে দেখতে চায় সে যেনো তালহা বিন উবায়দুল্লাহর দিকে তাকায় ৷" আবু উবায়দা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গণ্ডদেশে বেঁধা শিরস্ত্রাণের কড়া বের করে আনার জন্যে এগিয়ে আসেন। রাসুলের মাথার ওপর শিরন্াণ ভেঙ্গে গিয়েছিলো। শিরস্ত্রাণ মানে যুদ্ধে আত্মরক্ষার্থে পরিধেয় বর্ম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চেহারায় বর্মের টুকরো ছুকে গিয়েছিলো । আবু উবায়দা সেটাই বের করতে আসেন। লোহার প্রথম টুকরোটি বের করতে গিয়ে আবু উবায়দার সম্মুখভাগের একটি দত ভেঙ্গে পড়ে। দ্বিতীয় টুকরোটি বের করতে গিয়ে তীর সম্মুখভাগের দ্বিতীয় দীতটিও ভেঙে পড়ে। এজন্যে আবু উবায়দা সামনের দুই দীতহীন ছিলেন। হযরত ফাতেমা ও আলি রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর শরীর থেকে রক্ত ধুয়ে দিতে আসেন। ফাতেমা রা. যখনই ক্ষতস্থানে পানি ঢালছিলেন, ক্ষতস্থান প্রসারিত হচ্ছিলো এবং অনবরত রক্ত গড়িয়ে পড়ছিলো। ফাতেমা রা. চাটাইয়ের একটা অংশ পুড়ে ক্ষতন্থানগুলোতে ছাই লাগিয়ে দেন। এতে রক্তপড়া বন্ধ হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, (৫০ “915১ ০০1৬৪ 4 ৬২০৯ ২০৭ যারা তাদের নবীর মুখমণ্ডল থেকে রক্ত প্রবাহিত করেছে তাদের ওপর আল্লাহপাকের তীব্র গযব বর্ষিত হয়েছে।'৫ সা'দ বিন আবু ওয়াক্কাস বলেন, [রাসুলের দাত শহীদ করার কারণে আমার ভাই] উতবা বিন আবু ওয়াক্কাসকে হত্যা করার যে-প্রচণ্ড তৃষা আমার বুকে জেগেছিলো আর কাউকে হত্যা করার জন্যে এমন তৃষ্ণা জাগে নি। কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এই অভিসম্পাত আমাকে খানিকটা সান্তনা দিলো : যারা রাসুলের মুখমণ্ডল থেকে রক্ত ঝরিয়েছে তারা আল্লাহর ভীষণ শান্তিতে নিপতিত হয়েছে। আল্লাহপাক আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তার সঙ্গীবর্গ এবং পরিবার-পরিজনের ওপর শান্তি ও রহমত বর্ষণ করুন। &০ মুসনাদে আহমদ, হাদিস ১৪১৭; কানযুল উম্মাল, হাদিস ৩০০৪৯; আবদুল্লাহ বিন মুবারক, কিতাবুল জিহাদ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ১০২। % সুনানে তিরমিযি, হাদিস ২৯৪০% কানযুল উম্মাল, হাদিস নং ৩৬৫৯৬। »« অধিকাংশ হাদিসের ভাষ্য হলো : 'সে-জাতি কীভাবে সফলকাম হবে যারা তাদের নবীর সুখমণ্ডল রক্তাক্ত করেছে।" আবু জাফর মুহাম্মদ বিন জারির আত-তাবারি, জামিউল বায়ান, চতুর্থ খণ্ড, পৃষ্ঠা ১৫১; ফাতহুল বারি, হাদিস ৬৫৩০। সিরাত থেকে শিক্ষা। ১০৩
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।