যে-সকল তীরন্দাজ পাহাড়ের চূড়ায় নিয়েজিত ছিলেন, কাফেরদের পালিয়ে যেতে দেখে বললেন, “আমরা নেমে যাবো ।' আবদুল্লাহ বিন যুবায়ের তাদের বলেন, “কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে থাকতে নির্দেশ দিয়েছেন। তীরা বলেন, “রাসুল যে-আদেশ দিয়েছিলেন তার বাস্তবায়ন শেষ; যুদ্ধ শেষ হয়ে গেছে। আমরা এখন গনিমতের মাল সংগ্রহ করতে যাবো।' আবদুল্লাহ বিন যুবায়ের বলেন, “কিন্তু আমি নামবো না; আমি এখানে থাকবো" তীরন্দাজেরা সবাই নেমে গেলেন। আবদুল্লাহ বিন যুবায়ের এবং তার সঙ্গে মাত্র দশজন পাহাড়ে থাকলেন। খালিদ বিন ওয়ালিদ এই দৃশ্য পাহাড়ের গিরিপথ থেকে দেখতে পেলেন। খালিদ রা. জীবনে কোনো যুদ্ধে পরাজিত.হন নিঃ ইসলাম গ্রহণের আগেও না, ইসলাম গ্রহণের পরেও না। কখনো না। তিনি নিজের সম্পর্কে বলেন, 'আমি শতেকখানি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার দেহে এক বিঘত জায়গাও খুঁজে পাওয়া যাবে না যেখানে বর্শার ঘা, তীর-বেঁধা বা তরবারির আঘাতের চিহ্ন নেই। কিন্তু হায়! নির্বোধ উটের মৃত্যুর মতো আমাকে বিছানায় শুয়েই মরতে হবে।' আমাদের নেতা খালিদ বিন ওয়ালিদের রণাঙ্গনে শাহাদাতবরণ না করা আল্লাহপাকের পক্ষ থেকে ভীরুদের জন্যে এক বিরাট শিক্ষা। তার কারণ, সত্য হলো, খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ-প্রতিভা ও রণনৈপুণ্য ছিলো আশ্চর্যজনক। হ্যা, অসম্ভব উৎকর্ষময়। এজন্যে কেবল ইসলাম গ্রহণের ফলেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বিভিন্ন যুদ্ধে নেতৃত্বের দায়িত প্রদান করেন। মুতার যুদ্ধে তিনি মুসলমানদের উদ্ধার করেছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে আল্লাহপাকের উন্মুক্ত তরবারি অভিধা দিয়েছিলেন। সুতরাং কেমন হতো যদি খালিদের জন্যে তার বংশের নারীদের অশ্রু ঝরতো! যাই হোক। তীরন্দাজদের নেমে যেতে দেখে খালিদ বিন ওয়ালিদ পাহাড়ের পাদদেশ দিয়ে ঘুরে ঘুরে এলেন এবং পাহাড়ে আরোহণ করলেন। তিনি আবদুল্লাহ বিন যুবায়ের এবং তীর সঙ্গীদের হত্যা করলেন। তীরন্দাজদের পাহাড় দখল করে নিলেন। তিনি মুসলমানদের পেছন থেকে ধাওয়া করলেন। পেছন থেকে ধাওয়া করলেন এবং যুদ্ধের মোড় ঘুরে গেলো। ছত্রভঙ্গ কুরাইশ দল সঙ্গবদ্ধ হয়ে উঠলো ।* আযব বিন আযিব__আকাবার * খালিদ বিন ওয়ালিদের দল 'হুবল দেবতার মর্ধাদা উচু হোক" বলে জয়ধ্বনি করতে করতে অপ্র্্ত মুসলমানদেরকে আক্রমণ করলো । এই জয়ধ্বনি শুনে মালামাল সংগহে ব্যস্ত মুসলমানরা হকচকিয়ে গেলেন। পলায়নপর কুরাইশ দল ঘুরে দীড়ালো। ভূলুষ্ঠিত পতাকা হাতে তুলে নিলো। সম্মুখ ও পশ্চাৎ উভয় দিক থেকে তারা মহাবিক্রমে আক্রমণ করলো । সিরাত থেকে শিক্ষা। ১০১
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।