Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

করেন না যে তীর দীনে প্রবেশ করে এবং কালিমা শাহাদাত পড়ে । আমি লোকটির পরামর্শ মেনে নিলাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সাক্ষাৎ করার জন্যে মদিনায় গেলাম। তিনি আমাকে যেনো দেখতে পান এমনভাবে তার পেছনে গিয়ে দীড়ালাম এবং কালিমা শাহাদাত পড়লাম। কণ্ঠস্বর শুনে তিনি আমার দিকে তাকিয়ে বললেন, “ওয়াহশি নাঃ” আমি বললাম, হ্যা, ইয়া রাসুলাল্লাহ। তিনি বললেন, “এখানে বসো এবং আমাকে বলো কীভাবে তুমি হামযাকে হত্যা করেছিলে ।” আমি তোমাদেরকে যেভাবে বিস্তারিত ঘটনা বললাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকেও তাই বলেছিলাম । আমি যখন আমার কথা শেষ করলাম, তিনি বললেন, “তোমার জন্যে আফসোস! তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও। আর কখনো যেনো তোমাকে না দেখি।” এরপর আমি সব সময় নিজেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে দূরে সরিয়ে রাখতাম যাতে তিনি আমাকে না দেখতে পারেন। এই অবস্থাতেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একদিন ইন্তেকাল করলেন ।” গেলাম। তারা যখন মুসাইলামা বিন কায্যাবের বিরুদ্ধে লড়াই করলো, আমিও তাদের সঙ্গে ছিলাম। আমি মুসাইলামাকে খুঁজে বেড়াচ্ছিলাম। হঠাৎ, আমি তাকে তরবারি হাতে দীড়িয়ে থাকতে দেখলাম । সঙ্গে সঙ্গে আমি তার ওপর ঝাঁপিয়ে পড়লাম। অন্যপাশ থেকে এক আনসারি মুজাহিদও তার ওপর ঝাঁপিয়ে পড়লো । আমরা দুজনই তাকে হত্যা করতে চাচ্ছিলাম । আমি বর্শা বের করে তার ওপর আঘাত করলাম এবং সন্তোষজনকভাবে লক্ষ্যভেদ করে ফেললাম। আনসারি মুজাহিদও তীর ওপর ঝাঁপিয়ে পড়ে তরবারি দিয়ে তীব্রভাবে আঘাত করলো। প্রতিপালকই ভালো জানেন আমাদের কে তাকে হত্যা করেছে। আমি যদি তাকে হত্যা করে থাকি তাহলে রাসুল সাল্লাল্লাহু | আলাইহি ওয়া সাল্লাম বাদে সর্বশ্রেষ্ঠ মানুষকে আমি হত্যা করেছি এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষকেও আমি হত্যা করেছি।” বিন হিশাম বলেন, আমার কাছে এই তথ্য এসেছে যে ওয়াহশিকে বার বার দণ্ড প্রদান করা হয়েছিলো এমনকি ভাতাপ্রদানের নিবন্ধন-খাতা থেকেও তার নাম কেটে দেয়া হয়েছিলো। সৈনিকদের খাতায় তার নাম ছিলো এবং নিয়মিত ভাতা প্রদান করা হতো। মদ পান করার অপরাধে তাকে প্রথমবার দণ্ড প্রদান করা হয়... দ্বিতীয়বারও দণ্ড প্রদান করা হয়। শেষবার বিচারকেরা বলেন, ভাতার খাতা থেকে আমরা তার নাম কেটে দেবো এবং তাকে কোনো ধরনের ভাতা প্রদান করা হবে না। উমর রা. বলেন, আমি বুঝতে গেরেছি যে আল্লাহ তাআলা হামযার হত্যাকারীকে এমনিতেই ছেড়ে দিতে চান নি। তাই তাকে এই ব্যাধিতে নিপতিত করেছিলেন । মদপানের ব্যাধি... বা তীর মৃত্যু পর্যন্ত ছিলো। | ৯৬। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।