Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ওয়া সাল্লাম তায়েফ অবরোধ করলেন। এখন আমি যাই কোথায়? লোকদের সঙ্গে পরামর্শ করলাম। একজন আমাকে বললেন, “তুমি তার কাছে যাও এবং ইসলাম গ্রহণ করো। কালিমা শাহাদাত পড়ে নিলে এই ব্যক্তি যে- কাউকে গ্রহণ করেন।” আমি লোকটার পরামর্শ গ্রহণ করলাম । চুগি চুপি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পেছনে এসে বললাম, আশহাদু আল্লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, “ওয়াহশি না?” আমি বললাম, “হ্যা, ইয়া রাসুলাল্লাহ।” তিনি বললেন, “আমাকে বলো তুমি হামযাকে কীভাবে হত্যা করেছো ।” আমি হামযাকে কীভাবে হত্যা করেছিলাম তা বিস্তারিত বললাম। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তুমি আমার সামনে থেকে যাও। তোমাকে যেনো আর না দেখি।” ওয়াহশি বলেন, “আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মৃত্যু পর্যন্ত তার থেকে দূরে সরে থেকেছি। উবাইদুল্লাহ বিন আদি আল-খিয়ার নামে এক মনীষী ছিলেন। ইনি তাবেয়িগণের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি বলেন, 'আমি তখন হিমসে”" ছিলাম । আমার সঙ্গে ছিলেন জাফর বিন আমর বিন উমাইয়া আদ-দামিরি।” উবাইদুল্লাহ বিন আদি ও জাফর বিন আমর একসঙ্গে বের হলেন এবং হিমসের সব এলাকায় ওয়াহশিকে খুঁজে বেড়াতে লাগলেন। জীবনের শেষ দিকে ওয়াহশি হিমসে চলে গিয়েছিলেন এবং সেখানেই বসতি স্থাপন করেছিলেন। তারা লোকদের কাছে তীর খৌজ-খবর জানতে চাইলেন। লোকেরা তাদের জানালো, আপনারা অমুক জায়গায় যান। সেখানে তীর বাড়ি আছে। আপনারা যদি তাকে মাতাল পান__জীবনের শেষ সময়েও তিনি নেশা করতেন__তাহলে কিছু জিজ্ঞেস করার দরকার নেই। আর যদি সুস্থ পান তাহলে যা জিজ্ঞেস করার করবেন। উবাইদুল্লাহ বিন আদি বলেন, “আমরা ওয়াহশিকে খুঁজে বের করলাম । তীকে সুস্থই পেলাম; কোনো সমস্যা নেই। আমরা তার কাছে গিয়ে সালাম দিলাম। তিনি মাথা তুললেন। “তুমি বিন আদি বিন খিয়ার না?” তিনি জিজ্ঞেস করলেন। আমি বললাম, হ্যা। তিনি বললেন, “তুমি যখন ছোটো ছিলে, আমি তোমাকে বহন করে তোমার মা সাদিয়ার কাছে নিয়ে গিয়েছিলাম । সেদিন তোমার পাদুটি দেখেছিলাম। এখন যখন তোমার পাদুটি দেখলাম, তোমাকে চিনতে পারলাম ।”” এটা খুবই বিস্ময়কর ব্যাপার। তীরা ছিলেন চরিত্র-বিদ্যা ও চিহৃ-বিদ্যায় পারদর্শী । এটা ছিলো তাদের বৈশিষ্ট্য। উবাইদুল্লাহ বিন আদি বলেন, “আমরা তাকে বললাম, হামযাকে কীভাবে হত্যা করেছিলেন তা আমাদের ** সিরিয়ার রাজধানী দামেস্ক ও হোমার মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি শহর। হিমসে খালিদ বিন ওয়ালিদ রা.-এর কবর আছে। ৯৪ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।