মুহাম্মদ ইয়াসির আমাকে বললেন, আসুন আপনাকে একটা ঘটনা শোনাই। তিনি আমাকে এই ঘটনা শোনালেন ।) “মায়াজিলের ভাই ভালোভালে ফুলের তোড়াটি দেখলেন। ফুলগুলো নার্গিস ফুলের মতোই এবং সেগুলোর ওপর মধু ছড়ানো। এই মধু থেকে সম্পূর্ণ মেশকাম্বরের আ্াণ আসছিলো । তিনি তার বোনদের ঘুম থেকে ডেকে তোলেন এবং তাদেরকে ঘটনাটি বলেন। তারা সবাই বলেন, আমরা তাহলে মুহাম্মদ ইয়াসিরকেও ঘুম থেকে জাগাবো এবং ঘটনাটি বললো। কিন্তু সময় শেষ হয়ে গিয়েছিলো। তীরা ফুলের তোড়াটিকে এতোবেশি ভালোবেসে ফেলেন যে সেটিকে কুরআন শরিফের ভেতরে রেখে দেন। সকালে কুরআন শরিফ খুলে দেখেন ভেতরে কিছু নেই।" আবু সুফ্য়ান যুদ্ধযাত্রা শুরু করলেন। নারীরাও তার সঙ্গে চললেন। হিন্দাও তীদের সঙ্গে এলেন। হিন্দা ওয়াহশির কাছে এলেন। ওয়াহশিকে তারা আবু দাসমা বলে ডাকতেন। তিনি যুবায়ের বিন মুতইমের গোলাম ছিলেন। হিন্দা তাকে বললেন, “আমার চাচা তয়িমা বিন আদি বদর যুদ্ধে নিহত হয়েছেন। মুহাম্মদের চাচা হামযা তাকে হত্যা করেছেন। তুমি যদি তাকে হত্যা করতে পারো তাহলে তুমি আযাদ ।' ওয়াহশি বলেন, “আমি যুদ্ধে গেলাম ঠিকই তবে হামযা ছাড়া আমার আর কোনো কাজ ছিলো না।' এদিকে হিন্দা যতোবারই ওয়াহশির কাছে গেলেন ততোবারই বললেন, “আবু দাসমা, তুমি আমাদের মুক্ত করো এবং নিজে মুক্ত হও। তুমি আমাদের গ্লানি থেকে মুক্ত করো।” ওয়াহশির কাছে একটি বর্শা ছিলো। হাবশিরা বর্শা ভালো নিক্ষেপ করতে পারতো । ওয়াহশি বলেন, “আমি হামযার দিকে তাকালাম, তাকে ধূসর উটের মতো উত্তেজিত দেখলাম। সিবা বিন আবদুল উষ্যা হামযার দিকে এগিয়ে গেলেন। হামযা হুঙ্কার দিয়ে উঠলেন, “আয় দেখি ব্যাটা যোনিছেদনকারীর বাচ্চা।”' সিবা বিন আবদুল উয্যার মা মক্কায় খনার কাজ করতেন। তিনি মহিলাদের খতনা করাতেন। ওয়াহশি বলেন, “হামযা খুব সহজেই সিবাকে আয়ত্ত করে ফেললেন এবং তার মাথা উড়িয়ে দিলেন। এই সুযোগে আমি হামযাকে লক্ষ্য করে বর্শা নিক্ষেপ করলাম। আমি সুখী হলাম যে বর্শা নিক্ষেপ করে লক্ষ্যভেদ করে ফেলতে পারলাম। বর্শা তার তলপেট ভেদ করে দুই পায়ের মধ্য দিয়ে বেরিয়ে গেলো। তিনি হেচড়াতে হেঁচড়াতে আমার দিকে আসতে লাগলেন। কিন্তু আঘাত এতোটা তীব্র ছিলো যে তিনি মাটিতে পড়ে গেলেন। আমি তীর কাছে গেলাম এবং তার দেহ থেকে বর্শা টেনে বের করে আনলাম। আমি আমার দায়িত্ব শেষ করলাম। হামযাকে হত্যা করা ছাড়া আমার আর কোনো কাজ ছিলো না। ওয়াহশি তায়েফ বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিলেন । তিনি বলেন, 'মকা বিজয়ের পর আমি তায়েফে পালিয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিরাত থেকে শিক্ষা। ৯৩
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।