Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

হওয়ার হাত থেকে রক্ষা করেন এবং তাদের সম্মানিত করেন। আফগানিস্ত নে অনেক মুজাহিদ শহীদ হয়েছেন যাদের মৃতদেহে কয়েক বছরের মধ্যেও পচন ধরে নি। সত্য যে, শহীদের লাশ পচবে না, মাটিতে বিলীন হবে বা পোকায় খাবে না__এর পক্ষে [কুরআন ও হাদিসে! কোনো অকাট্য প্রমাণ পাওয়া যায় নি। এ-ব্যাপারে সহিহ দলিল পাওয়া যাবে না। তবে আমরা অনুভূতি ও অভিজ্ঞতা থেকে তা জেনেছি। যারমাতের কমান্ডার উমর বিন হানিফ বলেন, আল্লাহর কসম, এই দুইতিন বছরে আমি মুজাহিদদের বারোটি কবর খুলেছি। আল্লাহর কসম, আমি তাঁদের কারোর মৃতদেহ বিকৃত দেখি নি। তাদের কেউ কেউ দাড়িমুগ্তিত ছিলেন। কবরে তাদের দাড়ি গজিয়েছে এবং লম্বা হয়েছে। আমি তাদেরকে নিজ হাতে দাফন করেছিলাম। সাইয়্যিদ শাহ-এর ঘটনাটি অনন্য। আমি যখন তীকে দাফন করেছিলাম, তার দেহ রক্ত ও রক্তের সঙ্গে লেগে-থাকা ধুলো ও কাদামাটিতে মাখামাখি ছিলো। আমি তার কবর খুলে আশ্চর্য হয়ে গেলাম । দেখি তার মৃতদেহ কালো রেশমি কাপড়ে ঢাকা এবং সুগন্ধ বেরুচ্ছে। এমন চমৎকার পোশাক এবং এমন সুন্দর সুগন্ধ আমি কখনো পাই নি।' তিনি এই ঘটনা আমাকে দুইবার বলেছেন। আমি তাঁকে আল্লাহর নামে শপথও করিয়েছি। আমি তার পাশে বসেছি এবং ঘটনাটির পুনরাবৃত্তি করেছেন। উমর বিন হানিফই আমাকে গুল মুহাম্মদের ঘটনা শুনিয়েছেন। তিনি বলেন, গুল মুহাম্মদ আমাদের সঙ্গে যুদ্ধক্রন্টে ছিলেন। তিনি শহীদ হলেন। তিনদিন পর আমরা তীকে যুদ্ধের ময়দান থেকে বহন করে নিয়ে এলাম। তার মৃতদেহ যেমন ছিলো তেমনি আছে। তারপর তার বাবা এলেন। তিনি ইল্‌ম ও তাকওয়ায় অনেক বড়ো ব্যক্তিত্ব ছিলেন। তিনি তীর পুত্রকে বললেন, “বাবা, তুমি যদি সত্যিই শহীদ হয়ে থাকো তাহলে আমাকে একটা নিদর্শন দেখাও যে তুমি শহীদ ।”" উমর হানিফ আমার সামনে কসম খেয়েছেন_ আমরা আগেই বলেছি তিনি বিশ্বস্ত মানুষ; তিনি আমাদের কাছে এমনই ছিলেন এবং আমরা তা বিশ্বাস করেছি। তিনি কসম খেয়ে বলেছেন__তিনি জানতেন যে তিনদিন আগে শহীদ হওয়া ছেলেটিকে আমি দেখেছি__“গুল মুহাম্মদ হাত বাড়িয়ে দিলেন এবং তীর বাবার হাত স্পর্শ করলেন। প্রায় পোনে এক ঘণ্টা এভাবে তীর বাবাকে স্পর্শ করে ছিলেন। এক পর্যায়ে তার বাবা বললেন, “আমার হাত তো জড়িয়ে যাচ্ছে।” মৃতদেহ রক্ষা পাওয়ার বিষয়ে মুহাম্মদ নাঈম আমাকে একটি ঘটনা শুনিয়েছেন। তিনি মুহাম্মদ ইয়াসিরের ভায়রা-ভাই ড. মায়াজিল-এর অধীন একটি দলের কমান্ডার ছিলেন। মুহাম্মদ ইয়াসির শায়খ সাইয়াফ-এর নেতৃত্বাধীন রাজনৈতিক পর্যদের সভাপতি ছিলেন। তিনি ছিলেন সত্যনিষ্ঠ সিরাত থেকে শিক্ষা। ৯১ হা

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।