করে দেখায় এবং তাদেরকে মিথ্যা আশা দেয়।৯-__বিষয়তিনটি কী? আসলে কিছুই না। কারণ কোনো বিষয়েই তারা একমত হতে পারেন নি। না সন্ধিচুক্তি, না সমর্পণ, না পারস্পরিক বৈঠক__কোনোটিতেই না। তারা কোনো সিদ্ধান্তেই পৌছতে পারেন নি।" এটা '৬৭ সালের পরাজয়ের তিনদিন পরের ঘটনা। আমরা আবু সুফ্য়ানের কথা আলোচনা করছিলাম। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার আগ পর্যন্ত তিনি নারী স্পর্শ করবেন না। কার্যত তিনি তাই করেছিলেন। রমযান মাসে বদর যুদ্ধ হয়েছিলো। তারপর শাওয়াল মাস গিয়ে যিলকদ মাসও গেলো। তারপর যিলহজ মাস এলো। আবু সুফ্য়ান এ-সময় একবার মদিনার দিকে গেলেন। রাতের বেলা হাইয়া বিন আখতাবের বাড়িতে গিয়ে ঘরের দরজায় টোকা দিলেন। কিন্তু সে দরজা খুলতে অপারগতা জানালো । এরপর তিনি সালাম বিন মুশকামের বাড়িতে গেলেন । সালাম বিন মুশকাম ইহুদিদের নেতা এবং তাদের কোষাগারের খাজাঞ্চি ছিলো । সে আবু সুফ্য়ানের জন্যে ঘরের দরজা খুলে দিলো । তাকে আপ্যায়ন করলো এবং মদিনার খবরাখবর দিলো । পরের দিন আরিদ এলাকায় আবু সুফ্য়ানের দল হঠাৎ অবতীর্ণ হয় এবং মুসলমানদের কয়েকটি খেজুর বাগান জ্বালিয়ে দেয়। দুজন মানুষকে সেখানে পেয়ে হত্যা করে। আগুন-প্রজ্ভবলন ও হত্যাকাণ্ডের পর আবু সুফ্য়ান পালিয়ে যান। এই সংবাদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার সঙ্গীদের কাছে পৌছে। তিনি কারকারাতুল কদর এলাকা পর্যন্ত এগিয়ে যান। কিন্ত বুঝতে পারেন যে আবু সুফ্য়ান তার হাতাছাড়া হয়ে গেছে। আবু সুফ্য়ান অনেকটা পরিমাণ সাওয়িক বহন করে নিয়ে গিয়েছিলেন। (সাওয়িক : মধু, খেজুর, ঘি, যব ও আটার সংমিশ্রণে তৈরি মণ্ড। আটার সঙ্গে মধু ও ঘি মিশিয়ে তৈরি করা হয়। বলা যায়, আমরা যে কেক খাই প্রায় তার মতো 1) এই অভিযানকে তাই 'যাতুস সাওয়িক' অভিযান বলা হয়। কিন্তু আবু সুফ্য়ানের কাছে তাদের এই হামলা প্রতিশোধ বলে বিবেচিত হয় নি। তার সঙ্গে যে-কাফেলা ছিলো তারা বেঁচে গিয়েছিলো। আবু সুফ্য়ান মক্কায় পৌছলে সাফওয়ান বিন উমাইয়া, আবদুল্লাহ বিন আবু রবিয়া ও ইকরামা বিন আবু জাহ্ল তার কাছে সমবেত হলো । তারা আবু সুফ্যানকে বললো, 'এই কাফেলায় যতো ব্যবসারী আছে সবার সম্পদ একত্র করে আপনার হাতে তুলে দেবো । এই কাফেলা সবসময় আপনার অধীন থাকবে___যাতে মুহাম্মদ ও তার সঙ্গীদের থেকে প্রতিশোধ নিতে পারেন।' সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! তারা ছিলো মানুষ এবং তাদের ভেতর পৌরুষ ছিলো। তাদের * সুরা মুহাম্মদ : আয়াত ২৫। ] সিরাত থেকে শিক্ষা । ৮৫ |.
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।