করেছিলো। তাদের কান্না ও শোকপ্রকাশ মুসলমানদের হাস্যরসের বিজ হতে পারে ভেবেই তারা এসব নিষিদ্ধ করেছিলো। আবু সুফ্যান কলহ খেলেন__বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নেয়ার পূর্বে তিনি নারী স্পর্ণ করবেন না এবং গোসল করবেন না। তারাই ছিলেন পুরুষ! আল্লাহর কদম তারাই ছিলেন পুরুষ! ১৯৪৮ সালে ইসরাইলের কাছে আরব রাষ্ট্রগুলো পরাজিত হয় বা তাত্র ফিলিস্তিনকে বিক্রি করে দেয়। তারা মানুষকে ধোকা দেয় এবং কূটকৌশলের আশ্রয় নিয়ে বলে, মাত্র “সাত', তারপরই তোমরা সবকিছু ফিরে পাবে লোকেরা প্রশ্ন তোলে, সাত কী। তারা বলে, সাতদিন বা সাত সপ্তাহ বা সাত বছর। লোকেরা নেতাদের এই আশাবাদের ওপর অনন্ত আকাঙ্ষা আর আকাঙ্ষা ঝুলিয়ে রাখে। সাতদিন নয়, সাত সপ্তাহ নয়, সাত বছর কেটে যায়, মানুষ তাদের আশার আকাশে কিছুই দেখতে পায় না। বরং এভাবে বিশ বছর কেটে যায়, মানুষের আশার আকাশ শূন্যই পড়ে থাকে৷ আরেকবার ইসলামি উম্মাহর মাথার ওপর ভয়ঙ্কর-সর্বনাশা-বুদ্ধিলোপকারী দুর্দশা চেপে বসে। সা'দ জুমআ ছিলেন জর্ডানের প্রধানমন্ত্রী।* তিনি সেই দুর্দশীস্ত সময়ে ষড়যন্ত্র ও চূড়ান্ত লড়াই সম্পর্কে একটি বই লেখেন : ০ 55০9 ০৮৮০ / ষড়যন্ত্র ও শেষ লড়াই। ১৯৬৭ সালে তিনি মুসলমি নেতা ও শাসকদের বিশ্বাসঘাতকতা দেখে বিমূঢ় হয়ে পড়েছিলেন। সা'দ জুমআ বেদুইন ছিলেন এবং, প্রতিশ্তিপূরণে দৃঢ়চেতা ছিলেন। তিনি তাফিলায় জন্মগ্রহণ করেছিলেন। তাফিলা কয়েকটি বেদুইন গোরের একটি অঞ্চল। তার মধ্যে কিছুটা পৌরুষ ও কল্যাণ অবশিষ্ট ছিলো। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে আরব নেতাদের বিশ্বাসঘাতকতার পরিণতি .এই পর্যায়ে পৌছতে পারে। তিনি বিশ্বাসঘাতকতার যে-ভয়ঙ্কর রূপ দেখার তা দেখেছিলেন। একারণেই তিনি তার ১৯৬৭ সালের কৃতকর্ম ও পাপরাশির প্রায়শ্চিত্ত করতে চেয়েছিলেন। সে-সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন। মন্ত্রীরা তাকে কেবল সাদ সুহাম্মদ জুমআ ১৯১৬ সালে দিক্ষণ জর্ডানের তাফিলা এলাকায় জন্গ্রহণ করেন। জাতিতে তিনি কুর্দি। দামেস্ক বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৭ সালে আইন বিষয়ে স্নাতক ডিঘরি লাভ করেন। ১৯৬৭ সালের ২৩ শে এপ্রিল থেকে ৭ই অক্টোবর পর্যন্ত জর্ডানের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। এর আগে তিনি আম্মানের মেয়র (১৯৫৪-১৯৫৮), উপপাররাষমনতরী ১৯৫৮-১৯৫৯), ইরান ও সিরিয়ায় রাষ্ট্রদূত (১৯৫১-১৯৬২), মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত (৯৬২-১৯৬৫), চিফ অব রয়্যাল হাশেমিয়া কোর্ট (১৯৬৫) ইত্যাদি গুরুত্বপূর্ণ পদে দায়িতৃ পালন করেন। ১৯৬৯ সালে যুক্তরাজ্যে রাষ্ট্রদূত ছিলেন। এ-বছরই তিনি লন্ডনে সৃত্যুবরণ করেন। সাদ জুমআর আরেকটি উল্লেখযোগ্য ্স্থ হলো : 2৮ ৬৯ বা ঘৃণার সমাজ । ৮২। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।