Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

থেকে চাইবে । এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্যে অধিকতর পবিত্র। তোমাদের কারো জন্যে রাসুলকে কষ্ট দেয়া সঙ্গত নয়।' [সুরা আহযাব : আয়াত ৫৩] উমর রা. রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আরো বলেছিলেন, আপনি যদি মাকামে ইবরাহিমকে২৯ নামাযের জায়গারূপে গ্রহণ করতেন! তখন এই আয়াত নাধিল হয়_-/ (০৯০ 0 ১+1১459$ “তোমরা মাকামে ইবরাহিমকে সালাতের স্থানরূপে গ্রহণ করো ।" [সুরা বাকারা : আয়াত ১২৫] বদর যুদ্ধের বন্দিদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও উমর রা.-এর মতের সঙ্গে আল্লাহর বাণী সহমত ঘোষণা করেছিলো। উমর রা. যখন সব বন্দিকে হত্যা করার অভিমত প্রকাশ করেন, বোঝা যায়, তিনি ছিলেন মুহাদ্দিস। মুহাদ্দিস হলেন যাদের কাছে সত্যের ইলহাম (অন্তরে অনুপ্রেরণা) আসে বা যাদের জিহ্বা থেকে সত্যবাণী নিসৃত হয়। আমার উম্মতের মধ্যে যদি মুহাদ্দিস থেকে থাকেন, তাদের একজন হলেন উমর বিন খাত্তাব রা.। আল্লাহপাক তার প্রতি সন্তষ্ট হয়েছেন, তিনিও আল্লাহকে সন্তুষ্ট করেছেন। কুরাইশ তাদের লজ্জা ও লাঞ্ছনা বহন করে মক্কায় ফিরেছিলো। তাদের পৌরুষ ঢেকে গিয়েছিলো পরাজয়-ব্যর্থতা-গ্লানির আচ্ছাদনে এবং তারা অপমানের চাদর টানতে টানতে পৌছেছিলো মন্কায়। কুরাইশদের জন্যে বদর যুদ্ধের বিফলতা ছিলো ভয়ঙ্কর দুর্ঘটনা। এই যন্ত্রণাদায়ক পরাজয় তারা কখনো আশা করে নি। গোটা আরবে সংবাদ ছড়িয়ে পড়লো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কুরাইশকে পরাজিত করেছেন মুসলমান ও ইসলামের নক্ষত্র আরো উজ্জল ও প্রদীপ্ত হয়ে উঠলো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইহুদিদের বের করে দিলেন বদর যুদ্ধে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিজয়ের পর মুনাফিক নেতা আবদুল্লাহ বিন উবাই নতুন ধূর্তামির আশ্রয় নেয়। সে তার সঙ্গীদের বলে, “এই বিষয়টি [মুসলমানদের বিজয়] এখন থেকে ঘটতেই থাকবে। সুতরাং আমরা মুসলমাদের সঙ্গে থাকবো।' সে ও তার সঙ্গীরা মুসলমানদের সঙ্গে থাকে। এদিকে ইহুদিরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বিজয়ে হিংসা ও ক্রোধে ভুলতে থাকে । তিনি বনু কায়নুকার ইহুদিদের সমবেত করেন। বদর ২৯ যে-পাথরের ওপর দীড়িয়ে ইবরাহিম আ. কাবাগৃহ নির্মাণ করেছিলেন। ৮০। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৭৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।