Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

অহুদের যুদ্ধ : এক বদর যুদ্ধ শেষ হলো। আমরা আজ কথা বলছি ১৯৮৮ সালের জুন মাসের একুশ তারিখে বা ১৪০৮ হিজরির যিলকদ মাসের সাত তারিখে। রাসুল সাল্লাল্লাহু অ লাইহি ওয়া সাল্লাম বিজয়ী হয়ে মদিনায় ফিরে এলেন। আল্লাহপাক তার দীনকে শক্তিশালী করলেন। তিনি সন্তরজন বন্দি থেকে মুক্তিপণ গ্রহণ করে তাদের ছেড়ে দিলেন। আসার পথে তিনি__যেমন আমরা আগেই বলেছি__নদর বিন হারিস ও উকবা বিন আবু মুয়িত বাদে আর কাউকে হত্যা করেন নি। নদরকে সাফরায় এবং উকবাকে ইরকুষ যবিয়্যাতে হত্যা করা হয়েছিলো। কিন্তু বন্দিদের থেকে মুক্তিপণ গ্রহণ করে তাদের মুক্তি দেয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর প্রতি ভর্দনাবাণী অবতীর্ণ হয়েছিলো। পবিত্র কুরআন এদিকে ইঙ্গিত করেছে যে, রাসুলের জন্যে শুরুতেই যা শ্রেয় তা হলো শত্রুকে ব্যাপকভাবে হত্যা করা। এক্ষেত্রে আল্লাহপাকের বাণীর সঙ্গে হযরত উমর বিন খাত্তাব রা.-এর সিদ্ধান্ত সঙ্গতিপূর্ণ ছিলো । অনেক বিষয়ের ক্ষেত্রেই উমর রা.-এর মতামতের সঙ্গে কুরআনের বাণী সঙ্গতিপূর্ণ ছিলো। যেমন__ মদপান। যখনই মদের ব্যাপারে কুরআনে আয়াত নাযিল হলো, উমর রা. দোয়া করতেন, হে আল্লাহ, তুমি আমাদের জন্যে মদপানের বিধি-বিধান (বিশদভাবে বর্ণনা করো । তখন নাধিল হলো_ 9৬414 ৬ ৩৯ (6 ৩৩৩৭৩ 589 ১৯০ এ ৩4৪ ০৫৪৪৪ “হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তিপূজার বেদি ও ভাগ্য-নির্ণায়ক তীর ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। সৃতরাং তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো ।" [সুরা মায়েদা : আয়াত ৯০] আরেকটি বিষয়েও উমর বিন খাত্তাব রা.-এর মতের সঙ্গে কুরআন সহমত পোষণ করেছে। বিষয়টি হলো : রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পবিত্র সহধর্মিণীগণের পর্দা। তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আপনি যদি আপনার স্ত্রীগণের পর্দার ব্যবস্থা না করুন, তাদের ব্যাপারে নানা ধরনের কথা বলা হবে। আপনি তাদের পর্দার ব্যবস্থা করুন। এরপরই নাযিল হলো__ 0 450955১8724 ৮৬ 9 ৮ ১৪০৫

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।