Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

মুক্তিপণ গ্রহণ করবেন। আবু বকর রা.-এর কথায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্তুষ্ট হলেন। কিন্তু বন্দিদের ছেড়ে দিয়ে মুক্তিপণ গ্রহণ করার সিদ্ধান্তে আল্লাহপাক অনন্তষ্টি প্রকাশ করলেন। তিনি আয়াত নাষিল “দেশে ব্যাপকভাবে শক্রকে পরাভূত না করা পর্যন্ত বন্দি রাখা কোনো নবীর জন্যে সঙ্গত নয়। তোমরা কামনা করো পার্থিব সম্পদ আর আল্লাহ চান পরলোকের কল্যাণ; আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহর পূর্ব-বিধান না থাকলে তোমরা যা গ্রহণ করেছো তার জন্যে তোমাদের ওপর আপতিত হতো মহাশান্তি।' [সুরা আনফাল : আয়াত ৬৭-৬৮] মুসআব বিন উমায়ের রা.-এর ভাই আবু আযিযও বন্দিদের মধ্যে ছিলো। সাহাবি আবুল ইয়াসার রা. তাকে ধরে রেখেছিলেন। তিনি তার ভাইয়ের পাশ দিয়ে গেলেন। যাওয়ার সময় বললেন, একে ভালো করে ধরে রাখো । এর মায়ের ধন-সম্পদ অনেক। তিনি তোমাকে অনেক বেশি অর্থ দিয়ে একে ছাড়িয়ে নিয়ে যাবেন। বন্দি আবু আযিযের মা মানে মুসআব বিন উমায়ের রা.-এরও মা। আবুল ইয়াসার তাকে জিজ্ঞেস করলেন, ভাই, আমার প্রতি এটা আপনার ওসিয়ত? মুসআব বিন উমায়ের বললেন, আল্লাহর কসম, আমার ভাইয়ের সঙ্গে ভ্রাতৃত্বের চেয়ে তোমার সঙ্গে আমার ভ্রাতৃত্ব অনেক দ্‌ঢ়। একেই বলে আকিদা ও বিশ্বাস। আকিদা ও বিশ্বাস যখন অন্তরে বদ্ধমূল হবে তখন আলাদা ভ্রাতৃত্‌ বা পিতৃতু বলে কিছু থাকবে না। তখন ভ্রাতৃত্ব হবে ঈমানের ভ্রাতৃতু, ইসলামের ভ্রাতৃত্ব, কুরাআন-সুন্নাহ ও আকিদার ভ্রাতৃত্ব । এভাবেই আল্লাহপাক মুমিনদের সাহায্য করেন। তাদের শক্তিকে সংহত করেন। তাদের পতাকাকে সমুন্নত করেন। আর এভাবেই কাফেরদের লাঞ্চিত করেন। তাদের শক্তিকে চূর্ণ-বিচূরণ করেন। আল্লাহপাক মুসলমানদেরকে সম্মানিত করেন। নিশ্চয় তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। ৭৮। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।