Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

লাহাব নিজেকে সামলে নেয় এবং আমাকে তুলে নিয়ে মাটিতে আছাড় মারে। এরপর আমার বুকের ওপর উঠে বসে এবং মারতে শুরু করে। উম্মুল ফযল কাছেই ছিলেন। তিনি একটি পাথরের টুকরো নিয়ে এগিয়ে এলেন এবং আবু লাহাবের গায়ে মারলেন। তাকে বললেন, ওঠো, ছাড়ো তুমি তাকে। তার মনিব মক্কায় উপস্থিত নেই; তাকে তুমি একা পেয়েছো? তাকে দুর্বল পেয়ে তার বুকের ওপর বসে মারতে শুরু করেছো? আবু লাহাব নিজেকে টেনে টেনে তুললো। এরপর সে আর সাতদিনের বেশি বাচে নি। সে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিলো । আবু লাহাবের মৃত্যুর পর কেউ তাকে গোসল করাতে এবং কাফন পড়াতে এগিয়ে আসতে পারে নি। কারণ গোটা শরীরে ক্ষত ছড়িয়ে পড়েছিলো এবং পচন ধরেছিলো। কুরাইশ বদর যুদ্ধে নিহতদের জন্যে কান্না ও শোকপ্রকাশ নিষিদ্ধ করেছিলো । তারা মনে করেছিলো, এতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবিদের আনন্দ বেড়ে যেতে পারে এবং তীরা এটা নিয়ে হাসাহাসি করতে পারেন। আল-আসওয়াদ বিন আবদুল মুস্তালিবের তিন সন্তান__দুই ছেলে আবু হাকিমা যামআতা বিন আসওয়াদ, উকাইল বিন আসওয়া এবং এক নাতি হারিস বিন যামআতা-__বদর যুদ্ধে নিহত হয়েছিলো । তিনি অঙ্কা ছিলেন। শোকে তার বুক ফেটে যেতে চাচ্ছিলো। কষ্টের আগুনে তার হৃদয় পুড়ে যাচ্ছিলো । তিনি তীর সন্তানদের জন্যে কীদতে চাচ্ছিলেন। কিন্তু কুরাইশ নিহতদের জন্যে কান্না নিষিদ্ধ করেছিলো। তিনি চাইলেও কাদতে পারছিলেন না। একরাতে তিনি এক নারীর কান্না শুনতে পান। তিনি তার এক গোলামকে বললেন, তুমি বের হয়ে খৌজ-খবর নিয়ে দেখো, সম্ভবত কুরাইশ কান্নার অনুমতি দিয়েছে। গোলাম সেই নারীর কাছে গিয়ে জিজ্ঞেস করলো, কুরাইশ কি নিহতদের জন্যে কান্নার অনুমতি দিয়েছে? মহিলাটি বললো, না। তাছাড়া আমি নিহতদের জন্যে কাঁদছি না। আমার একটি উট হারিয়ে গেছে তাই আমি কীদছি। এই খবর শুনে আসওয়াদ বিন মুত্তালিব একটি কবিতা আবৃত্তি করেন। সেই কবিতা থেকে যেনো কষ্ট ও ব্যথা ঝরছিলো। ১৬৭ ৭ ৩০ ৬০০০ * ৮ ও ০০০ এ ভর্তি ৯. ০০০৩)এ ৬৩? ওঃ কি ৩৩ অর্ষি ৯৩ ঠা এ ৬১০ ১০৯৮১ * ৩৯ ওই ৪৮৮১5 এ৬ ১৯) ৮0৩ ভি * ০০৮ ৬৬ অখ ৩! উর্ধি 45৭০ ৩০ পি জর ৩৪১ জপত ওশাত 3১ প্রত 19১১ ০ ১৭052 399 * ০৩০ ৮৯৬৭ ১৩৭৪ 2 ৭৬। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।