Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

বিন খাল্ফও নিহত হয়েছে। সাফওয়ান বিন উমাইয়া তখনো পাথুরে জমিনে বসেছিলো। লোকেরা তাকে জিজ্ঞেস করলো, সাফওয়ান বিন উমাইয়ার খবর কী? সে কি নিহত হয়েছে না-কি বেঁচে আছে? আল-হায়সুমান বিন আবদুল্লাহ বললেন, সে তো পাথুরে জমিনে বসে আছে। আমি তার বারাকে [উমাইয়া] ও ভাইকে [আলি বিন উমাইয়া] নিহত হতে দেখেছি। কিন্তু মক্কার লোকেরা কিছুতেই এই খবর বিশ্বাস করতে পারলো না। কীভাবে বিশ্বাস করবে? কুরাইশের মাথা যারা ছিলো বদর যুদ্ধে তারাই নিহত ও বন্দি হয়েছিলো । আবু লাহাবও এই সংবাদ শুনতে পেলো এবং সে তার প্রতিক্রিয়া দেখালো। আবু রাষে বলেন, __আবু রাষে আব্বাস বিন আবদুল মু্তালিবের গোলাম ছিলেন__আমি যমযম কৃপের পাশে একটি তাবু টানিয়ে সেখানে মাটির পাত্র তৈরি করতাম। সেদিন যমযমের কামরায় আমি কয়েকটি পাত্র বানিয়ে রেখেছিলাম। আবু সুফ্য়ান বিন হারিস বিন আবদুল মুত্তালিব যুদ্ধ থেকে ফিরে এসে সেখানে উপস্থিত হলো। আবু লাহাবও তার পা টেনে টেনে সেখানে এসে উপস্থিত হলো । উম্মুল ফঘলও সেখানে বসেছিলেন । উম্মুল ফযল ছিলেন আব্বাস বিন আবদুল মুস্তালিবের স্ত্রী। আবু লাহাব যমযমের কামরার দরজায় বসলো। সে আবু সুফ্য়ানকে বললো, সুফ্য়ানের নাম ছিলো সাফ্ওয়ান বিন হারিস বিন আবদুল মুত্তালিব__ভাতিজা, যা ঘটেছে আমাকে বলো। আবু সুফ্য়ান বললো, ঘটনা বেশি কিছু নয়। আমরা তাদের [মুদলমানদের] মোকাবিলা করতে গিয়েছিলাম__আমরা আমাদের নেতাদের তাদের কাছে সোপর্দ করে এসেছি। যারা নিহত হওয়ার তারা নিহত হয়েছে। আর যারা বন্দি হওয়ার তারা বন্দি হয়েছে। আল্লাহর কসম, আমি এর জন্যে কাউকে দোষারোপ করি না। কারো নিন্দাও করতে চাই না। সাদা-কালো দাগঅলা ঘোড়ায় চড়ে শুভ্র পোশাক পরিহিত কিছু মানুষ আমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলো । তাদেরকে আমরা চিনি না। আবু রাফে তখন নিজেকে সংযত রাখতে পারেন নি। তাবুর দিকে ছুটে গেলেন। যদিও তিনি ছিলেন কুরাইশের দাস। আবু লাহাব সেখানেই বসেছিলো। তিনি তার সামনে গিয়ে বললেন, তারা ছিলেন ফেরেশতা । এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব প্রচণ্ড জোরে তাকে চড় মারে । আবু রাফে বলেন, আমি আবু লাহাবের ওপর ঝাঁপিয়ে পড়লাম । তার আত্মসম্মানবোধ জেগে উঠেছিলো । (আমরাও আরব। আমরা দূর থেকেও আফগানদের সম্মান পাই এবং ফিলিস্তিনে আমরা ইহুদিদের মুখোমুখি দীড়িয়েছি।) আবু রাফে আবু লাহাবের ওপর ঝাঁপিয়ে গড়লেন। এটা খুবই আশ্চর্যের বিষয় যে একজন ক্রীতদাস মক্কার বিশিষ্ট নেতা আবু লাহাবের ওপর ঝাঁপিয়ে পড়েছেন। আবু রাফে বলেন, আমি খুবই চিকন ও হালকা ছিলাম । আমি ঝাঁপিয়ে পড়ার পর আবু সিরাত থেকে শিক্ষা। ৭৫

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।