Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

উত্তেজিত হয়ে পড়লো। তারা আবদুর রহমান বিন আওফের পায়ের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে উমাইয়াকে আঘাত করতে লাগলো। তিনি উমাইয়াকে বললেন, 'তুমি কি পালাতে পারবে? পালাতে পারলে এখন পালিয়ে যাও। আমি তোমাকে সাহায্য করি।' কিন্তু বিরাট থলথলে দেহ নিয়ে সে পালাবে কোথায়? সে আনসারি তরুণদের মার খেতেই থাকলো এবং একসময় মারা গেলো। তার ছেলে আলিও আনসারি তরুণদের হাতে মারা পড়লো। আবদুর রহমান বিন আওফ বলেন, “আল্লাহপাক আমার ভাই বেলালকে রহম করুন। হাতে-পাওয়া ঢাল আর বন্দি উভয়টির ব্যাপারেই তিনি আমাকে কষ্ট দিয়েছেন। তার কারণেই আমি ঢালগুলোও খুইয়েছি, বন্দিও খুইয়েছি। সেদিন আমি এক পয়সাও লাভ করতে পারি নি।* ফেরেশতাদের যুদ্ধ বদর যুদ্ধে ফেরেশতারা অংশগ্রহণ করেছেন এবং যুদ্ধ করেছেন। এ-ব্যাপারে অনেক হাদিস বর্ণিত আছে। আবদুল্লাহ বিন আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, গিফার গোত্রের এক ব্যক্তি আমাকে বলেছেন, “আমি এবং আমার চাচাতো ভাই পাহাড়ের ওপর দীড়িয়ে যুদ্ধক্ষেত্রে গনিমত কোথায় পাওয়া যায় তা পর্যবেক্ষণ করছিলাম। হঠাৎ আমাদের মাথার ওপর দিয়ে মেঘপাল উড়ে গেলো, তাতে অসংখ্য ঘোড়ার হেষাধ্বনি শোনা যাচ্ছিলো এবং বলা হচ্ছিলো, হাইযুম২২ এগিয়ে আসছে। এই শব্দ শুনে আমার চাচাতো ভাই প্রচণ্ড ভয় পেলো এবং অস্থির হয়ে উঠলো। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সে মারাই গেলো । আমিও ভয় পেয়ে যাচ্ছিলাম কিন্তু নিজেকে সংযত রাখলাম 12) আবু সাঈদ মালিক বিন রবিয়া রা. বদর যুদ্ধে অংশ গ্রহণ করেছিলেন এবং শেষ জীবনে অন্ধ হয়ে গিয়েছিলেন। তিনি বলেন, “আজ যদি আমি বদর প্রান্ত রে থাকতাম এবং আমার যদি দৃষ্টিশক্তি থাকতো তাহলে আমি তোমাদেরকে সেই উপত্যকা দেখাতাম যেখান থেকে ফেরেশতারা বের হয়ে এসেছিলেন। তাতে আমার কোনো সংশয় নেই এবং আমি সন্দেহও পোষণ করি না।"* ২ হাইযুম (53১৯৯) জিবরাইল আ.-এর ঘোড়ার নাম। শব্দটির সাধারণ অর্থ : বুকের মধ্যস্থল বা মধ্যবুক। ২ আবু ইসহাম আহমদ বিন মুহাম্মদ বিন ইবরাহিম আস্সা'লাবি আন্নিসাপুরি, আলকাশৃফু ওয়াল বায়ান, দারু ইহ্ইয়ায়িত্‌ তুরাসিল আরাবি, বয়রুত, লেবানন, ২০০২, সুরা আনফাল, হর্থ খণ্ড, পৃ. ৩৩৪; ইমাম আবুল ফার্জ জামালুদ্দিন আবদুর রহমান বিন আলি বিন মুহাম্মদ আলজাওষি আলকুরশি আলবাগদাদি [মূ. ৫৯৭ হিজরী, যাদুল মাসির ফি ইলমিত্‌ তাফসির, দারুল ফিকরি, বয়রুত, লেবানন, ১৯৮৭, ২য় খণ্ড, পৃ. ২৯। ২ আবদুর রহমান বিন মুহাম্মদ বিন মাখলুফ আবু যায়েদ আস্সাআলিবি আলমালিকি, জাওয়াহিরুল হাসান ফি তাফিসিরিল কুরআন, দারু ইহইয়ায়িত্‌ তুরাসিল আরাবি, বয়রুত, সিরাত থেকে শিক্ষা । ৭১

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।