Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

বললেন, “বেলাল, এরা দুইজন আমার বন্দি।' বেলাল রা. আবার বললেন, 'কুফরির মাথাই যদি বেঁচে গেলো তাহলে তো আপনি বাচলেন না।' আবদুর রহমান বিন আওফ বললেন, “ওহে কৃষ্ণাঙ্গ মায়ের ছেলে, এরা দুইজন আমার বন্দি।' [আবদুর রহমান বিন আওফ রা. উমাইয়া বিন খাল্কে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে মদিনায় এসে যদি কোন বিপদে পড়ে বা শক্রর হাতে পড়ে তাহলে তিনি তাকে রক্ষা করবেন। ইসলামে প্রতিশ্রুতি রক্ষার গুরুত্ব অত্যন্ত বেশি। তাই তিনি প্রতিশ্রুতি রক্ষার জন্যে বদ্ধপরিকর হলেন |] বেলাল রা. আবারও বললেন, 'কুফরির মাথাই যদি বেঁচে গেলো তাহলে তো আপনি বাঁচলেন না।” বেলাল রা. বুদ্ধিমান ছিলেন। তিনি বলেছিলেন, “আমি যদি মুহাজিরদের ডাকি, তারা তো উমাইয়াকে হত্যা করবে না। আমি যাদের কাছে উমাইয়ার নির্যাতনের গল্প বলেছি, তাদেরকেই আমি ডাকতে চাই। তার প্রতি ঘৃণা ও বিদ্বেষে তাদের অন্তর ভরে আছে এবং তারা তাকে চেনে না। তিনি ডাকলেন 'হে আনসার সম্প্রদায়, কাফেরদের নেতা উমাইয়া বিন খাল্ফ এই যে এখানে ।' এই আহ্বান শুনে আনসারি তরুণেরা উমাইয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে । কাফেরদের নেতাদের বিরুদ্ধে মুসিলম যুবকদের ভেতর দৃঢ় চেতনা থাকা উত্তম ও অপরিহার্য । তাদের সঙ্গে মুসলিম যুবকদের কোনো সম্পর্ক থাকতে পারে না। যুবকেরা যদি তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে, তাদের সঙ্গে উঠাবসা করে, চা-কফি পান করে, তাদের সঙ্গে মেলামেশা করে এবং আরো নানা প্রক্রিয়ায় সম্পর্ক স্থাপন করে, তাদের ভেতর থেকে পবিত্রতা, বিশ্বস্ততা এবং ঈমানের চেতনা-হাঁস পাবে। এ-কারণেই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেয়েছিলেন যে মুসলমানেরা যেনো কাফেরদের সঙ্গে মাখামাখি না করে। তিনি চেয়েছিলেন, তারা যেনো কাফেরদের মধ্যে বসবাস না করে। কারণ, কাফেরদের সঙ্গে বসবাস ও মাখামাখি, তাদের সঙ্গে ওঠা-বসা, খাওয়া-দাওয়া, চলাফেরা অব্যাহত রাখলে মুসলমানদের মধ্য থেকে সৎ গুণাবলি হাস পাবে। মুসলমানেরা সেই দিনগুলোর কথা ভাববে [এবং দুর্বল হবে] যখন তারা কাফেরদের প্রতিবেশী ছিলো, তাদের সঙ্গে ওঠাবসা ছিলো এবং তাদের মধ্যে নানা কার্যক্রম ছিলো। আনসারি যুবকেরা বিশুদ্ধ চেতনার অধিকারী। কাফেরদের সঙ্গে তাদের চা-রুটি-লবণ-পেয়াজের বিনিময় হয় নি। আনসারি তরুণেরা জমায়েত হলে বেলাল রা. উমাইয়াকে আঘাত করলেন। আবদুর রহমান বিন আওফ তাকে বললেন, “তুমি নিজেকে বীচাবার চেষ্ট করো। মনে হয় আমি তোমাকে বাচাতে পারবো না। এক কাজ করো, তুমি শুয়ে পড়ো” উমাইয়া শুয়ে পড়লো । আবদুর রহমান বিন আওফ তার ওপর ঝাঁপ দিয়ে শুয়ে পড়লেন এবং এমনভাবে ঢেকে রাখলেন যাতে তাকে না মেরে কেউ উমাইয়াকে আঘাত না করতে পারে। কিন্তু আনসারি তরুণেরা ৭০। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।