ফালাক, কুল আউয়ুবি রাব্বিন নাস, আয়াতুল কুরসি পড়তাম এবং আমাদের শরীরে ও জেকেটে মুছে দিতাম । আমরা হাজার হাজার ইহুদির ভেতরেও প্রবেশ করেছি। আমি সাতবার হাজার হাজার ইহুদির বেষ্টনীর ভেতরে পড়েছি। পাথরের ওপর বৃষ্টি যেমন পড়ে তেমনি আমার জেকেট থেকে গুলি পড়েছে। আরব কর্তৃক ফিলিস্তিনকে ইহুদিদের হাতে তুলে দেয়ার মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। যুগোস্রাভিয়ার মুজাহিদরা তখন দামেস্কে বসবাস করার সিদ্ধান্ত নেন। তাদের অধিকাংশই দামেক্ষে বসবাস করতেন। ১৯৫৮ সালে মিসর ও সিরিয়ার মধ্যে মৈত্রীচুক্তি*১ সম্পাদিত হওয়ার পর আবদুন নাসের তার ভাই মার্শাল টিটোকে জিজ্ঞেস করে, “এই মৈত্রীচুক্তির উপটৌকন হিসেবে আপনি কী চান? মার্শাল টিটো বলে, “আপনাদের কাছে যুগোস্লাভিয়ার বসনিয়া ও আরনাউতের একদল রাজনৈতিক আশ্রিত রয়েছে। তাদেরকে আমাদের কাছে হস্তান্তর করুন। আবদুন নাসেরের মধ্যস্থতায় সিরিয়ায় আশ্রিত মুজাহিদদেরকে মার্শাল টিটোর কাছে সোপর্দ করা হয়। পরের দিনই তাদের সবাইকে গুলি করে হত্যা করা হয়। অথচ জাহেলি যুগের আবুল বুখতুরি বিন হিশাম কী বলেছিলেন, “আমি একা বাচবো না। আমার বন্ধুর ব্যাপারে তোমাদের কী সিদ্ধান্ত? মুজা্যার রা. বললেন, “না, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু তোমার ব্যপারে নিষেধ করেছেন।' আবুল বুখতুরি বললেন, “আল্লাহর কসম, তাহলে আমি এবং আমার বন্ধু একই সঙ্গে মরবো। আমি চাই না মক্কার নারীরা বলুক আমি আমার জীবন বাচাতে বন্ধুকে শত্রুর হাতে সোপর্দ করেছি।' কী আশ্চর্যজনক! তাদের পৌরুষ ছিলো; তীরা ছিলেন বীরপুরুষ। সত্যই তারা ছিলেন সত্যবাদী । আবু সুফ্য়ান তখন কাফের ছিলেন। স্ম্রাট হিরাক্রিয়াস তার সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি তাকে প্রশ্ন করেছিলেন, “তোমাদের নবীকে কি কেউ এই অপবাদ দিয়েছে যে তিনি মিথ্যাবাদী? আবু সুফ্য়ান বললেন, “না, তাকে এই অপবাদ কেউ দেয় নি।' আবু সুফ্য়ান পরে বলেছেন, “আমি আশঙ্কা করছিলাম আমার থেকে কোনো মিথ্যা প্রকাশ হয়ে পড়ে কি-না।' সত্যই তীরা সত্যবাদী ছিলেন। সত্যবাদী এবং বিশ্বস্ত ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলেন বীরপুরুষ। হ্যা, এটা সত্য যে তীরা জাহেলি যুগে ছিলেন, ভ্রান্ত ছিলেন; কিন্তু সতমানুষের গুণাবলি তাদের ভেতরে ছিলো। এসবই হলো সৎমানুষের গুণ। ৯ ১৯৫৮ সালে সিরিয়া ও মিসর একত্র হয়ে সংযুক্ত আরব প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করে। ৬৮। সিরাত থেকে শিক্ষা
— Page 62 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.