হাশেমের অনেক মানুষকে পাবে যারা বাধ্য হয়েই এই যুদ্ধে অংশ নিয়েছে। যুদ্ধের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তোমরা তাদের কাউকে সামনে পেলে হত্যা করবে না। কেউ যদি আবুল বুখতুরি বিন হিশামকে_ইনি কাবা শরিফে বয়কটের যে-দলিলপত্র ছিলো ছিড়ে ফেলেছিলেন-__পায় তাকে হত্যা করবে না। তোমাদের কেউ আব্বাস বিন আবদুল মুস্তালিবকেও সামনে পেলে হত্যা করবে না। কারণ তারা বাধ্য হয়ে বদরে এসেছে" রাসুলের এই কথা শুনে মুমিনদের একজন আবু হুযাইফা বিন উতবা বিন রবিয়া বললেন, “আমারা আমাদের পিতা ও পিতৃব্যদের এবং সন্ভান ও প্রতিবেশীদের হত্যা করবো আর আব্বাস বিন আবদুল মুস্তালিবকে কি ছেড়ে দেবো? আল্লাহর কসম, তার দেখা যদি পাই তরবারি দিয়েই তার মোকাবিলা করবো ।' আবু হুযায়ফার এই কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কানে পৌছে গেলো। তিনি উমর রা.-কে ডেকে বললেন, “ইয়া আবু হাফ্স্, __উমর রা. বলেন, জীবনে এই প্রথম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে আমার উপনামে ডাকলেন-__রাসুলের চাচার চেহারা কি আজ তরবারির আঘাতে ক্ষতবিক্ষত হবে? উমর রা. বললেন, ইয়া রাসুলাল্লাহ, আমাকে অনুমতি দিন তাকে [আৰু হুযায়ফা বিন উতবা] হত্যা করে ফেলি। সে তো মুনাফিক হয়ে গেছে।' এই ঘটনার পর আবু হুযায়ফা বলেন, “এ কথা বলার কারণে আমি কখনো স্বস্তি বোধ করি নি। যে-অপরাধ করেছি তার জন্যে ভয়ে ভয়ে থাকতাম। আমি ভাবতাম, শহীদ হওয়া ছাড়া এই পাপের ্ায়শ্িত্য হবে না।' ইমামার যুদ্ধে তিনি শহীদ হন! আল্লাহপাক তার প্রতি সন্তুষ্ট আছেন।১” মুখোমুখি লড়াই বদর যুদ্ধ শুরু হওয়ার আগেই মুখোমুখি লড়াই হয়ে গেলো। উতবা বিন রবিয়া, তার ভাই শায়বা বিন রবিয়া এবং তার ছেলে ওয়ালিদ বিন উতবা রণাঙ্গনে নেমে এলো। তারা হুঙ্কার দিয়ে বললো, মুহাম্মদ, তুমি আমাদের সমকক্ষ বাছাই করে আনো তো দেখি! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তীর চাচা ও চাচাতো ভাইদের বেছে নিলেন। তিনি চাচা হামযা রা. চাচাতো ভাই আলি বিন আবি তালিব রা. এবং উবাইদা বিন হারিস বিন আবদুল মুত্তালিব রা.-কে বেছে নিলেন। উবাইদা বিন হারিস রা. উতবার, হামযা রা. ২০ বিস্তারিত দেখুন : ইমাম ইসমাইল বিন উমর বিন দাউও ইবনে কাসির, তাফসিরুল কুরআনিল আধিম, দারুশ শাআব, ১৩৯০ হিজরি, ৪র্থ খণ্ড, সুরা আনফাল; আবু আবদুল্লাহ্ মুহাম্মদ বিন আহমদ আলআনসারি আলকুরতুবি, জামিউ লিআহকামিল কুরআন, দার ইহ্ইয়ায়িত্ তুরাসিল আরাবি, বয়রুত, লেবানন, ১৯৮৫, ৮ম খণ্ড, পৃ. ৪৯। টত সিরাত থেকে শিক্ষা । ৬৫
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।