তার ফুফা। তাই হাকিম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসতো । সে কুরাইশ সম্প্রদায়ের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তির কাছে গেলো। কুরাইশের সবচেয়ে বিচক্ষণ ব্যক্তি ছিলো উতবা বিন রবিয়া। উতবা মুশরিকদের কাছেও গ্রহণযোগ্য ছিলো, মুসলমানদের কাছেও গ্রহণযোগ্য ছিলো। তাই হিজরতের আগে মক্কার মুশরিকরা যখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে কোনো দাবি পেশ করতে চাইতো, তারা উতবাকে তার কাছে পাঠাতো। উতবা ছিলো বিজ্ঞ, বিচক্ষণ, সম্মানিত ও চরিত্রবান । সে বান্তবিকই ঈমান আনতে যাচ্ছিলো। হাকিম বিন হিযাম উতবা বিন রবিয়াকে বললো, “হে উতবা... হে আবুল ওয়ালিদ, আপনি কুরাইশের প্রধান ব্যক্তি এবং তাদের নেতা। আপনি ইচ্ছে করলে এমন সুনাম অর্জন করতে পারেন, যা আপনাকে চিরস্মরণীয় করে রাখবে। আপনি দৃঢ়তার সঙ্গে আপনার জাতিকে এই অন্যায় যুদ্ধ থেকে বিরত রাখুন।” উতবা বললো, এজন্যে আমি প্রস্তুত আছি; কিন্তু আবু জাহল আমার সঙ্গে একমত হয় কি-না ন্দেহ। তুমি তাকে বুঝিয়ে বলো ।” মক্কার মুশরিকরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে আলোচনা করতে চাইলে উতবা বিন রবিয়াকে তীর কাছে পাঠাতো। সে একবার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বললো, “ভাতিজা, শোনো, তুমি যদি সম্পদ চাও, আমরা তোমার জন্যে সম্পদ জমা করতে প্রস্তুত। তুমি যদি রাজত্ব চাও, আমরা তোমাকে রাজত্ব প্রদানেও প্রস্তত। এবং তুমি যদি আরো কিছু চাও...। আর তোমার কাছে যদি জিনের মন্ত্রণা এসে থাকে, আমরা সম্পদ জমা করে তার চিকিৎসা করাতেও প্রস্তুত। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আবু ওয়ালিদ, শুনুন।'__ এই বলে সুরা হা-মীম দর 7747775 ০০১০০ 2 ৩৪ রি টি “হা মীম। এটা দয়ময়, পরম লযামুর নিকট থেকে অবভীর্ণ। এক কিতাব, (বিশদভাবে বিবৃত হয়েছে এর আয়াতসমূহ__আরবি ভাষায় কুরআন-_ জ্ঞানী সম্প্রদায়ের জন্যে, সুসংবাদদাতা ও সতর্ককারী। কিন্তু অধিকাংশ লোক মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং তা শুনবে না।' এভাবে তেলাওয়াত করে তিনি তেরোতম আয়াত 0 5 ১৩ 2৫৪৬০ 0৮ ০ ৮৫ 05 ৮০৪ ১৪ “তবু তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে বলো, আমি তো তোমাদেরকে সতর্ক ১ উতবা বিন রবিয়া বদর যুদ্ধে কুরাইশ বাহিনীর সেনাপতি ছিলো। ৪৮। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।