Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

রাসুলের দেহ থেকে চাদর পড়ে গিয়েছিলো । তিনি কিছুই টের পান নি। তিনি দোয়ায় মগ্ন-বিভোর ছিলেন। সুবহানাল্লাহ! তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর শ্রষ্টা কর্তৃক শক্তি ও সাহায্যপরাপ্ত নবী ছিলেন। তিনি এই দীনের বিজয়ের প্রতিশ্রুতিপ্রাপ্ত নবী ছিলেন। তিনি ছিলেন বিশ্ব-প্রতিপালকের হেফাযতে রক্ষিত নবী। অথচ তিনি সারারাত দোয়ায় মগ্ন ছিলেন। কোন রাত? রমযান মাসের সতেরো তারিখের রাত। তিনি কী করেছিলেন সে- রাতে । সারারাত মহান আল্লাহর কাছে দোয়ায় মগ্ন ছিলেন। মিসরীয় সেনাবাহিনী জুন মাসের পঞ্চম রাতে কী করছিলো? চারশো সেনা কর্মকর্তা সারারাত নোংরামি, নির্লজ্জতা ও মদে নিমজ্জিত ছিলো । নষ্টা নর্তকী তাদের জন্যে নেচেছিলো। বারুখ নাদিল __ এই ইহুদি বারুব নাদিল ১৯৫৪ সাল থেকে ১৯৬৭ সাল পর্বস্ত মিসরীয় বিমানবাহিনীর উপদেষ্টা ছিলো। একটি মুসলিম দেশের বিমানবাহিনীর উপদেষ্টা ছিলো একজন ইহুদি!__তার ৮০ -০০ //4০/ ১০০৮ /ত্যুষে বিমানগুলো ধ্বংসপ্রাপ্ত হয়েছে গ্রন্থে সে বলেছে, “আমি রাতের বেলা একটি পার্টির আয়োজন করলাম। নর্তকী তাতে নেচেছিলো। রাত দুটোর সময় এই পার্টি শেষ হয়। আমি আশঙ্কা করি, যদি এখন তারা বাড়িতে ফিরে যায় তাহলে ভোর পীঁচটায় প্রথম যে-বিমান-হামলার পরিকল্পনা করা হয়েছে সেই হামলার সময় তারা জেগে যাবে। আমি দ্রুত চিন্তা করি এবং পার্টিকে অতিরিক্ত সময়ে গড়িয়ে দেয়ার একটা বুদ্ধি পেয়ে যাই। আমি সেনাকর্মকর্তাদের দুই দলে ভাগ করি; পুরুষ কর্মকর্তাদের একদল, নারী কর্মকর্তাদের আরেকদল। পুরুষ তোমরা হলে ইসরাইলি মিরাগ। আমি এখন দেখতে চাই মিগ কীভাবে মিরাগের ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার এই কথা বলার সঙ্গে সঙ্গে মিগ মিরাগের ওপর মানে পুরুষ কর্মকর্তারা নারী কর্মকর্তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা ভোর চারটা পর্যন্ত মউজ ও মাস্তিতে নিমজ্জিত থাকে।' বারুখ নাদিল আরো বলে, “নর্তকীর ব্যাপারে আমার আর সিদকি মাহমুদের মধ্যে মতভেদ ঘটে । সিদকি মাহমুদ বিমানবাহিনীর বড়ো কর্মকর্তা।' সে বলে, “ভোর চারটার সময় সেনাকর্মকর্তারা মাতাল ও ক্ান্ত-শবান্ত হয়ে বাড়িতে ফিরে যায়। তারা নিজেদের বিছানায় ছুঁড়ে দেয় এবং ঘুমিয়ে পড়ে । কায়রোর সব বিমানবন্দর ও বিমান জ্বালিয়ে দেয়ার আগে তারা জাগতে পারে না।' বারুখ নাদিল এই বলে তার কাহিনি শেষ করে, “মিসরীয় বিমানবন্দর আর বিমানগুলো কীভাবে পুড়ছে তা দেখার জন্যে আমি একটি বিমানে চড়ে কায়রোর আকাশে চক্কর দিই। আমার দেখতে কোনা ভুল হয় না যে জ্বালিয়ে দেয়া বিমান ও ধ্বংসপ্রাপ্ত বিমানবন্দর থেকে কুগুলী পাকিয়ে ধৌয়া উঠছে।' 8৪ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।