Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

তারা কল্পনাও করতে পারে নি আফগান জিহাদের অবস্থা এই পর্যায়ে গিয়ে দীড়াবে। আফগান জিহাদের কমান্ডাররা আমাদের যেমন বলেছেন, ১৯৮০ সালের মধ্যে বাস্তবায়নের জন্যে তাদের কর্মপরিকল্পনা ছিলো আফগানিস্তান দখল এবং সেখানে জিহাদের সমান্তি ঘটানো । আর ১৯৮১ সালের মধ্যে বাস্ত বায়নের জন্যে কর্মপরিকল্পনা ছিলো বেলুচিস্তান দখল এবং আরব উপসাগরের পানিতে কর্তৃতু প্রতিষ্ঠা। এ-কারণেই তারা ফারাহর শানদানাদ বিমানবন্দরকে খুব গুরুত্বর সঙ্গে নিয়েছে। কারণ, বিমান ফারাহ থেকে আরব উপসাগরে পৌছতে মাত্র পনেরো মিনিট সময় নেয়। বিমান, ট্যাঙ্ক, সেনা- সবকিছুই প্রস্তুত ছিলো উপসাগরে দখলদারিত্‌ প্রতিষ্ঠার জন্যে সোভিয়েত ইউনিয়নের এই কর্মপরিকল্পনা ও কর্মপ্রস্ততিতে আমেরিকা খুব ভয় পেয়ে যায়। তখন তারা যে-বিষয়গুলো চাচ্ছিলো তা সুস্পষ্ট : ১. রাশিয়া যাতে আরব উপসাগরে পৌছতে না পারে কঠোরভাবে তা নিয়ন্ত্রণ করা; ২. রাশিয়ার যাবতীয় 'ক্যারিজমা ও কারামত' কাবুল ও হেলমান্দ নদীর আশেপাশেই ধুলো ও পাথরের সঙ্গে মিশিয়ে দেয়া; ৩. তৃতীয় যে-বিষয়টি তারা চাচ্ছিলো তা হলো আফগানিস্তানের প্রামাণিক তথ্য সংখহ ও পরিবেশন : হতাহতদের ছবি, এতিম বালক-বালিকাদের ছবি, বিধবা ও সন্তানহারাদের ছবি, বাড়িঘর ও আবাসভূমির ধ্বংসযজ্ঞের ছবি পত্র-পত্রিকায় প্রকাশ করে বিশ্ব- পরিমণ্ডলে রাশিয়ার সুনাম লুষ্ঠিতকরণ ৷ আমেরিকা যা চেয়েছিলো তা অর্জিত হয়েছে : রাশিয়ার 'ক্যারিজমা ও কারামত" ধুলিসাৎ হয়েছে; যুদ্ধ শুরু করার আগে বৈশ্বিক প্রেক্ষাপটে তাদের যে-ভাবমূর্তি ও সম্মান ছিলো তা বিনষ্ট হয়েছে; তাদের ক্ষমতা ও দাপট চূর্ণ হয়েছে। আল্লাহর কসম, আমরা যখন ১৯৬৯ সালে ফিলিভ্তিনে জিহাদ করছি তখন যদি রাশিয়া সোভিয়েত ইউনিয়নের-_নাম শুনতাম, শরীর কেঁপে উঠতো! রাশিয়া সোভিয়েত ইউনিয়ন! পৃথিবীর বুকে কার দুঃসাহস আছে তাদের বিরোধিতা করে! এমনকি মানুষজনকে যখন বলতাম, ইসলামি দাওয়াত প্রতিষ্ঠিত হবে, ইসলাম ও ইসলামের নীতি বাস্তবায়িত হবে, তারা বলতো, রাশিয়া এবং আমেরিকা যদি আপনাদের প্রতি সন্তুষ্ট না থাকে তাহলে কীভাবে ইসলামি দাওয়াত প্রতিষ্ঠিত হবে, ইসলাম ও ইসলামের নীতি বাস্ত বায়িত হবে!? ১৪০। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।