Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

যে-পথ তা উন্মুক্ত। কারণ, ট্যাক্কবহর নিয়ে কান্দাহার থেকে পেট্রোল-কৃপের কাছে পৌছতে মাত্র দুই দিনের পথ। কান্দাহার ও হেলমান্দ এবং আরব উপসাগরের মধ্যবস্তী স্থানে আছে কেবল বেলুচিন্তানের মরুভূমি । পাকিস্তানের সীমানার আওতাধীন বেলুচিন্তানের ঘরুভূমি দেখে বোঝা যায় না যে এটা কি আসলেই পাকিস্তানের না রাশিয়ার। এখানকার বাড়িঘরগুলোতে লাল পতাকা ওড়ে। বেলুচিস্তান বিশ্ববিদ্যালয়েও ওড়ে লাল পতাকা । কোয়েটাতে যুবকেরা লাল শার্ট ও ক্যাপ পরে। গাড়িগুলোতেও ওড়ে লাল নিশান। ওখানে যতো উৎসব হয় তার সবই সাম্যবাদী [কমিউনিস্ট বিপ্লবের উৎসব। ২৭ শে ডিসেম্বর তারা পালন করে 'আফগানিস্তানে রুশ বাহিনীর প্রবেশ দিবস' উৎসব; ২৭ শে এপ্রিল (১৯৭৮) পালন করে তারা “আফগানিস্তানে সাম্যবাদী বিপ্রব দিবস' উৎসব; 'লেনিন সাম্যবাদী বিপ্লব দিবস' উৎসব পালন করে ১৭ই অক্টোবর । এসব উৎসবই উদ্যাপিত হয় বেলুচিস্তানে। মিরি, পাকতি, 'মিনজাল প্রতিটি- গোষ্ঠী সেখানে সাম্যবাদের বাচ্চা ফুটিয়ে চারপাশ ভরে ফেলেছে। ওখানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতকরা ৯০ ভাগ ছাত্রছাত্রী সাম্যবাদে দীক্ষা নিয়ে বড়ো হয়ে উঠছে অথবা বলছে, সাম্যবাদ দীর্ঘজীবী হোক। গতবছর তারা বেলুচিস্তানের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো থেকে মুসলমান অভিভাবকদের ছেলেমেয়েদের বহিষ্কার করেছে | তাহলে বোঝা গেলো বেলুচিস্তান আসলে পাকিস্তানের নয়; বরং তা কমিউনিস্ট রাশিয়ার। বেলুচিস্তানে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা হলো বিজেঞ্জো। সে টানা চুয়ান্ন বছর বেলুচিস্তানের ভেতরে কমিউনিস্ট পার্টি পরিচালনা করেছে।”' মে ১৯৩৫ সালে ভারত থেকে পড়াশোনা শেষ করে বেলুচিন্তানে যায়। ১৯৩৫ সাল থেকে গত বছর ১৯৮৮ সালে তার মৃত্যু পর্যস্ত কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা ও পরিচালনা করে। এই কমিউনিস্ট পার্টির লোকেরা পাকিস্তানের বিভিন্ন পত্র-পত্রিকায় লিখে আসছিলো : “হে পাকিস্তান, তোমরা রাশিয়ার সামনে আরব উপসাগরে পৌহার পথ উন্মুক্ত করে দাও। কারণ, তোমরা সন্তুষ্ট থাকো আর অসন্তুষ্ট হও__তারা ওখানে পৌছবেই। সুতরাং তোমরা কপালের ঘাম ঝরিয়ে ক্লান্ত হয়ো না; বরং রাশিয্নার ট্যাক্গুলোকে ভালোয় ভালোয় উপসাগরে পৌছতে দাও । যারা পাকিস্তানকে এই উপদেশ দিয়ে যাচ্ছিলো ৬৭ এ-বিষয়ে একটি গ্রন্থ হলো ইন সার্চ অব সল্যুশনস : আযান অটোবায়োথাফি অব মির গাউস বক্স বিজেঞ্জো, মির গাউস বব্দ বিজেঞ্জো, ইউনিভার্সিটি অব করাচি এবং পাকিস্তান লেবার ট্রাস্ট, করাচি, ২০০২. গ্রটি সম্পর্কে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান সম্পাদিত ত্রৈমাসিক খ্রতিচিভার অক্টোবর-ডিসেম্বর ২০১১ সংখ্যায় বালুচদের স্যাধীনতা সংখাম এবং বিজেঞ্জোর আত্ানুসন্ধান নামে একটি চমৎকার আলোচনা করেছেন কবি ও সাংবাদিক সোহরাব হাসান। সিরাত থেকে শিক্ষা । ১৩৯

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।