Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

হাটছেন। এখন তারা যা পরছেন তা নতুন; মাকতাবুল খিদমাহ [সেবা দপ্তর] প্রতিষ্ঠিত হওয়ার পর তা দেয়া হয়েছে। আমরা তাদের জন্যে সৌদি রেড ক্রিসেন্ট থেকে, কুয়েতের রেড ক্রিসেন্ট থেকে অর্থ ও দৈনন্দিন প্রয়োজনীয় সাম্রী সংগ্রহ করেছি। এর আগে তাদের পায়ে কখনো জুতা ছিলো না। আর যাকে বলে জ্যাকেট এই জিনিসটাও তাদের ছিলো না। ঘুমের পোশাকও তাদের ছিলো না। সাধারণ গোশাক পরেই তারা বরফের ওপর ঘুমিয়ে থাকতেন। তাদের কাছে কিছু ছিলো না। আহমদ শাহ মাসউদ আমাকে বলেছেন, “অনেক দিন গিয়েছে, প্রায় তিন মাস__এই তিন মাস আমাদের কাছে কেবল একটি পাত্র ও শুকনো বরবটি ছাড়া কিছু ছিলো না। শুকনো লাল বরবটি আমরা সিদ্ধ করে খেতাম । তিন মাস সকাল-দুপুর-সন্ধ্যা আমরা এই বরবটিই খেয়েছি। এটা ছাড়া খাওয়ার মত আর কিছু ছিলো না; না রুটি, না ভাত না অন্য কিছু। আমরা রুশ বাহিনী থেকে আত্মগোপন করার জন্যে পালিয়ে বেড়াতাম। আমাদের মধ্যে আর রুশ সেনাবাহিনীর মধ্যে অপরিহার্যভাবে যুদ্ধ লেগেই থাকতো। আমরা উপত্যকায় থাকি আর পাহাড়ের ওপরে থাকি, আমাদের সঙ্গে পাত্রটি থাকতো আর কীধে থাকতো বরবটির বস্তা। যখনই আমরা সময় পেতাম, বরবটি সিদ্ধ করে খেতাম। একবার দশটা দিন এমনভাবে কাটলো যে শুকনো তুঁত ফল ছাড়া আর কিছু আমাদের কাছে ছিলো না। আমরা প্রত্যেকেই পকেটে করে একমুঠো শুকনো তত ফল নিয়ে নিতাম। কয়েক মান এমন কেটেছে যে আমরা প্রতিবেলা একটি করে আলুসিদ্ধ খেয়েছি। সকালে একটি আলুসিদ্ধ, দুপুরে একটি, সন্ধ্যায়ও একটি আলুসিদ্ধ।" আহমদ শাহ মাসউদ আমাকে আরো বলেছেন, “আমরা যখন কোনো অপারেশনে বের হতে চাইতাম, যারা বিশ্রামে থাকতো, অপারেশনে বের হওয়া মুজাহিদরা তাদের পা থেকে জুতা খুলে নিয়ে যেতো। কারণ সবার জুতা ছিলো না। আবার ফিরে আসার সময় প্রত্যেকেই তার সঙ্গীর জুতা ফিরিয়ে নিয়ে আসতো ।” কী ভীষণ আশ্চর্যজনক কষ্টের দিন সেগুলো! অনেক ঝণ ছিলো তাদের। তারা যে-খাবার খেতেন তার পুরোটাই ছিলো খণ। মাসউদ আমাকে এভাবেই বলেছেন। তিনি বলেছেন, “আমাদের এলাকায় ঘোড়ায় চড়ে কেউ এলে আমরা ভাবতাম যে-ব্যবসায়ী আমাদের বাকিতে খাবার দিয়েছেন তিনিই বুঝি তার পাওনা আদায় করতে এসেছেন ।” জেনেভায় সম্মেলন হওয়ার পর সিদ্ধান্ত হলো যে মুজাহিদরা তাদের নিজ নিজ দেশ বা এলাকায় ফিরে যাবেন। এ-কথা শুনেই ব্যবসায়ীরা কাদতে কাদতে হেকমতিয়ার ও রব্বানির কাছে এলেন। রব্বানি আমাকে বলেছেন, “ব্যবসায়ীরা কাদতে কাদতে আমাদের কাছে এলেন। তাদের বাড়িঘর বিরান সিরাত থেকে শিক্ষা। ১৩৭

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।