উর উনারা 405 0 93 64 9৬ 1934 & (995 0401 ০৪৭ গু ৬ “অবশেষে যখন রাসুলগণ নিরাশ হলেন এবং লোকেরা ভাবলো যে রাসুলগণকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে তখন তাদের নিকট আমার সাহায্য এলো । এভাবে আমি যাকে চাই সে উদ্ধার পায়।” পথে পথে ও পদে পদে দুঃখ-কট-যন্ত্রণা ছেয়ে থাকবে, দুর্ভাগ্য ও দুর্বিপাক চারদিক থেকে ঘিরে ধরবে, সঙ্কট ও জটিলতা মরণকামড় বসাবে। তারপর মানুষ নৈরাশ্যের স্তরে পৌছাবে এবং তারপরই আসবে আল্লাহর সাহায্য । তখন আল্লাহ মুমিনদের উদ্ধার করবেন এবং অপরাধীদের ছিন্নভিন্ন করবেন। কারণ তিনি বলেছেন, “আপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তিকে কেউ প্রতিহত করতে পারবে না।' এটি একটি বংশধরের ক্ষেত্রে হয়ে থাকে। পরবর্তী বংশধরেরা তাদের কাহিনি থেকে শিক্ষা নেয়। আফগান জিহাদে আল্লাহর নীতিমালা বর্তমান আফগান জিহাদে আমরা কীভাবে এই নীতিমালা প্রয়োগ করবো? পাথর ও লাঠি দিয়ে আফগান জিহাদ শুরু হয়েছিলো আপনারা তা জানেন। একটি ইসলামি আন্দোলন দাড়িয়ে গিয়েছিলো। এই ইসলামি আন্দোলনের প্রধান ব্যক্তিরা ছিলেন শায়খ রব্বানি, হেকমতিয়ার, সাইয়াফ, গোলাম মুহাম্মদ নিয়াষি এবং আবদুর রহিম মুহাম্মদ নিয়াধি। এরা সবাই ছিলেন বিশ্ববিদ্যালয়ের তরুণ ও যুবক। কেউ ছাত্র ছিলেন, কেউ ছিলেন শিক্ষক। বিশ্ববিদ্যালয়ে তারা একটি শক্তিশালী প্রভাব বলয় সৃষ্টি করতে পেরেছিলেন। ইসলামি আন্দোলনকে শেষ করে দেয়ার জন্যে জহির শাহকে বিতাড়িত করে ক্ষমতায় আসা দাউদ খাঁর বিপ্লব সম্পন্ন হয়। ইসলামি আন্দোলন দাউদ খার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। ড. মুহাম্মদ উমর মাত্র একটি রিভলবার ও দুটি বোমা নিয়ে বদখশান যান। তিনি এই একটি রিভলবার ও দুটি বোমা দিয়েই বদখশানে আক্রমণ করতে চান। আফগানরা দুর্রাতে যেতেন। সেখান থেকে তীরা বন্দুক সংগ্রহ করতেন। তারপর আফগানিস্তানে ফিরে আসতেন। তারা আসলে ছিলেন খুবই দরিদ্র । কোনোকিছুই তাদের অধিকারে ছিলো না। একটি ঘরের ভাড়া ঠিকমত পরিশোধ করার মতো সামর্থ্য তাদের ছিলো না। তারা ওখানে একটি ঘর ভাড়া নিয়েছিলেন। প্রতিদিন তাদের একজন শাক- সবজির বাজারে যেভেন এবং এক রুপি দিয়ে শাক-শবজি কিনে পরে তা দুই রুপিতে বিক্রি করতেন। দুই রুপির এক রুপি ঘরের মালিককে পরিশোধ ৬ পাকিস্তানের সীনাত্তবতী একটি এলাকা। সিরাত থেকে শিক্ষা। ১৩৫
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।