Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

আমি ইসলামের দাওয়াত প্রদানকারী... আমার নীতি হবে__ ৩ ৩০ ৬৬ ২০ এ 'আমি এর জন্যে তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, আমার পুরক্ষার তো জগতসমূহের প্রতিপালকের নিকট আছে। [সুরা শুআরা : আয়াত ১২৭] “অতএব তুমি উপদেশ দাও তুমি তো একজন উপদেশদাতা।" [সুরা গাশিয়া হআয়াত ২১ দাওয়াত প্রদানকারীর পথ যতোই লম্বা হবে, প্রতিদান ততোই বাড়বে। দুর্বিপাক যতোই দীত বের করে হিংস্রভাবে হাসবে, তীর পুরস্কার ততোই ঈ, পাবে। বিপদ-আপদ যতো বৃদ্ধি পাবে, প্রতিদানও ততো বৃদ্ধি পাবে। উদ্বেগ, উৎকণ্ঠা, পরিশ্রম, ক্রান্তি যতো বাড়বে পুরস্কারও ততো বাড়বে। আমরা আল্লাহর জন্যে কিছু শর্ত করি নি, তিনিও আমাদের জন্যে কিছু শর্ত করেন নিঃ তবে আমরা ধৈর্য ধারণ করলে এবং যথাযথ তাকওয়া অবলম্বন করলে তিনি আমাদের পুরস্কার হিসেবে জান্নাত প্রদান করবেন। আর দুনিয়াতে, যদি আমরা জিহাদে জয়লাভ করি তাহলে তার ফল যা হওয়ার কথা তাই হবে। যদি আমরা মনে করি, সবাই আমরা সাহায্য পাওয়ার উপযুক্ত তাহলে অবশ্যই সাহায্য পাবো এবং এই পৃথিবীর বুকে টিকে থাকবো । অন্যথায় আমাদের পরবর্তী বংশধর বিজয়ী হবে। তারাও যদি বিজয়ী না হয় তাহলে তাদের পরের বংশধর বিজয়ী হবে। এভাবেই চলবে । তবে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই জমিনে আমাদের মিনার হিসেবে টিকে থাকতে হবে। সুরা ইউনুস, সুরা হুদ ও সুরা ইউসুফ একটি নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে পাশাপাশি অবতীর্ণ হয়েছে এবং পাশাপাশি কুরআনে স্থাপিত হয়েছে। সুরা তিনটির ঘটনাবলি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিজের ব্যাপারে সান্তনা দেয়ার জন্যে বিবৃত হয়েছে। রাসূলকে তার অতীতের নবী ভাইদের কাহিনি স্মরণ করিয়ে দেয়া হয়েছে, যারা একই পথে হেঁটেছেন। ইউনুস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং__লক্ষ্য করুন__ ইউসুফ আলাইহিস সালাম-_রাসুলের সব ভাইয়ের একই নীতি, এই পথ, একই স্বভাব। যেনো দূরবর্তী ইঙ্গিতের মাধ্যমে বোঝানো হয়েছে যে সাহায্য অত্যাসন্ন। কেউ কি ধারণা করেছিলো যে হিংসায় উন্মত্ত হয়ে ইউসুফ আ.কে গভীর অন্ধকার কৃপে নিক্ষেপ করা হবে, এরপর তিনি মিসরের শাসক হয়ে উঠবেন এবং প্রচণ্ড প্রভাপের সঙ্গে গোটা এলাকা শাসন করবেন? তারপর তার পরিবার ও ভাইয়েরা তার কাছে আসবে__ সিরাত থেকে শিক্ষা । ১৩৩

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।