বললেন, “আমাকে টিকেট দাও, আমি দেশে ফিরে যাবে। এই জাতির মধ্যে কোনো কল্যাণ নেই। তারা যা করছে তাতেও কোনো কল্যাণ নেই। এখানেই আমি সবকিছুর সমান্তি ঘটাতে চাই। আমি তাদের সঙ্গে মিলে জিহাদ করতে গেলাম, তা সত্তেও তারা আমাকে পাথর ছুঁড়ে মারলো। আমার পা দুটিকে ক্ষত-বিক্ষত করলো। আমার মাথা ফাটিয়ে দিলো ।' অবশ্যই আপনি এসব কথা বলবেন। কারণ, মানবতার শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পাশে আপনি কে? কেউ না। রাসুল বলেছিলেন, 'আমার প্রতি যদি আপনার ক্রোধ না থাকে তাহলে আমি কোনোকিছুর পরোয়া করি না। অন্যথায় আপনার ক্ষমাই হবে আমার জন্যে ব্যাপক কল্যাণকর ।... আমার] সন্তুষ্টি আপনার জন্যে, যাতে আপনি সন্তরষ্ট হন।' যখনই কোনো বিষয় জটিল হয়ে যেতো এবং সফট ঘনিয়ে আসতো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে দোয়া করতেন। আবদু ইয়ালিলের ছেলেরা যখন রাসুলকে প্রত্যাখ্যান করে, তিনি তীব্র কষ্ট পান। সাইয়িদা আয়েশা সিদ্দিকা রা. থেকে যে-হাদিস বর্ণিত আছে তা এখানে স্মরণযোগ্য। তিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, 'অহুদের চেয়েও কি তীব্র কষ্টের দিন আপনার জীবনে অতিবাহিত হয়েছে?' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “হ্যা, অতিবাহিত হয়েছে। আমি যখন নিজেকে আবদু ইয়ালিলের সন্তানদের কাছে পেশ করলাম, তারা আমাকে বাধা দিলো এবং প্রত্যাখ্যান করলো। আমি দিশেহারা হয়ে ফিরে এলাম । খুব ভারাক্রান্ত হৃদয়ে কারনুস সাআলিব-এর কাছে পৌছলাম। তখনই জিবরাইল আ. আমাকে ডেকে বললেন, “হে মুহাম্মদ, ইনি মালাকুল জিবাল-_পাহাড়-পর্বত তদারককারী ফেরেশতা । আল্লাহপাক তাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি তাকে যা ইচ্ছা তাই আদেশ করতে পারেন।” এরপর মালাকুল জিবাল আমাকে ডাক দিলেন।"_এটা বুখারি ও মুসলিম শরিফে বর্ণিত সহিহ হাদিস। দ্বিতীয় হাদিসের একটি অংশ সহিহ; কিন্তু পুরোটা মিলিয়ে সহিহ কি-না তাতে মতপার্থক্য রয়েছে। তবে দুটো হাদিস মিলিয়ে পুরোটাই সিরাত, স্বভাব- চরিত্র বর্ণনা ও ফখিলতের গ্রে বিবৃত হয়েছে।__“আল্লাহপাক আমাকে নির্দেশ নিয়েছেন, আপনি যা চাইবেন আমি তাই করবো। আপনি যদি চান আমি তাদের ভূমিতে ভূমিকম্প সৃষ্টি করি, তাহলে আমি তাই করবো। আর যদি আপনি আমাকে তাদের ওপর পাহাড় দুটি-_অর্থাৎ আবু কুবাইস পাহাড় ৬ এই স্থানকে কারনুল মানাযিলও বলা হয়। এটি নজদবাসীর মিকাত। মক্কা থেকে মাত্র দুই মনযিল দূরে অবস্থিত। সিরাত থেকে শিক্ষা। ১৩১
— পৃষ্ঠা ১২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।