Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

হাতে পাথর নিয়ে তার পেছনে লেগে গেলো। তীকে তাড়িয়ে নিয়ে এলো এবং তীর পবিত্র গোড়ালি দুটি রক্তাক্ত করলো । কারা তাঁকে আশ্রয় দিলো? দুজন কাফের। কিন্তু তাদের বংশকৌলীন্য ও গোত্রীয় আভিজাত্য অটুট ছিলো। এটাই কুরাইশের বৈশিষ্ট্য। আর তায়েফ থেকে যারা ঘৃণায় উত্তেজিত হয়ে রাসুলকে তাড়িয়ে আনলো, নির্যাতন করলো, তার দীনের দওয়াতকে প্রত্যাখ্যান করলো তারা বনু সাকিফ গোত্রের। উতবা ও শায়বা__এই দুজন তীকে আশ্রয় দিলো। কারণ তাদের ও রাসুলের বংশপরিচয় অভিন্ন। তীব্র কৌলীন্যবোধ তাদের কঠোর করে তুললো । তারা দুষ্ট ছেলেদের তাড়িয়ে দিলো । উতবা বিন রবিয়া ও শায়বা বিন রবিয়া যখন রাসূলকে এ-অবস্থায় দেখলো__তিনি রক্তাক্ত হয়ে একটি আঙ্গুর গাছের নিচে বসে আছেন__তারা আদ্দাসকে দিয়ে তার কাছে এক থোকা আঙ্গুর পাঠালো । আদ্দাস একজন খ্রিস্টান বালক; তাদের ওখানে চাপরাশির কাজ করতো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙ্গুর হাতে নিয়ে মুখে দেয়ার আগে বললেন, 'বিসমিল্লাহ।' আদ্দাস বললো, “এটা তো এ-এলাকার মানুষজনের কথা নয়।* রাসুল তাকে জিজ্ঞেস করলেন, “তোমার বাড়ি কোথায়?' সে বললো, “আমার বাড়ি নিনাওয়া৫৯।" তিনি বললেন, “ওটা তো আমার ভাই ইউনুসের দেশ।” রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কথাবার্তায় আদ্দাস খুব বিস্মিত হলো। সে মানসিকভাবে রাসুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়লো । আদ্দাস যখন উতবা ও শায়বার কাছে ফিরে গেলো, তারা ভাবলো হয় সে ইসলাম গ্রহণ করে ফেলেছে না হয় মুহাম্মদের দ্বারা বেশ প্রভাবিত হয়েছে। তাকে জিজ্ঞেস করলো, “সে তোমাকে কী বলেছে? আদ্দাস বললো, “আমাকে এই এই কথা বলেছেন।' তারা বললো, “আদ্দাস, তার ধর্মের চেয়ে তোমার ধর্মই উত্তম ।” কল্পনা করুন যে রাসুলের মতো একই অবস্থায় আপনি আছেন। আপনি আফগানদের সঙ্গে জিহাদ করার জন্যে আফগানিস্তানের একটি থ্রামে প্রবেশ করেছন। তারাই আপনাকে বললো, আরে এটা তো ওহাবি। এই বলে আপনার পেছনে দুষ্ট ছেলেদের লেলিয়ে দিলো। তারা আপনাকে তাড়িয়ে নিয়ে এলো এবং পাথর ছুঁড়ে আপনাকে রক্তাক্ত করে ফেললো । আপানাকে নেরেকেটে মাল-সামানা ও অন্ত্র ছিনিয়ে নিলো । অবশেষে আপনাকে পালিয়ে আসার সুযোগ দিলো এবং আপনি পেশোয়ারে চলে এলেন। তখন আপনি কী করবেন? আফগানদের সঙ্গে কী আচরণ হবে আপনার? অবশ্যই আপনি ৭৯ নিনাওয়া টেব179591) দাজলা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি এলাকা। প্রাচীন আসিরিয়া সাম্রাজ্যের রাজধানী ছিলো। বর্তমানে এটি বাগদাদ থেকে ৩৭০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ১৩০ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।