Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

এই সুরা তিনটি কখন নাধিল হয়েছে?... নবুওতপ্রান্তির দশম বছরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর চাচা আবু তালিব মৃত্যুবরণ করেন। এ- সময় কুরাইশের স্পর্ধা বেড়ে যায় এবং তারা রাসুলের ওপর ঝাঁপিয়ে গড়ে। ঠিক এ-বছরেই খাদিজা রা. ইন্তেকাল করেন। দুজন আত্মার আত্তীয়কে হারানোর শোক এবং মুশরিকদের যন্ত্রণা রাসূলের ওপর তীব্র হয়ে ওঠার ফলে এ-বছরটিকে আমুল হুযন বা দুঃখের বছর বলা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “চাচা আবু তালিবের মৃত্যুর পরেই কেবল কুরাইশরা আমার ধারে-কাছে ঘেষতে পেরেছে।' একদিন রাসুল রাস্তায় হাটছিলেন। এ-সময় এক নির্বোধ তার পথ আগলে দাড়ায় এবং তীর মুখে মাটি ছুঁড়ে মারে। এভাবেই রাসুল ঘরে আসেন। তীর এক কন্যা এগিয়ে গেলেন এবং কাদতে কাদতে তার চেহারা থেকে মাটি ধুয়ে-মুছে পরিষ্কার করলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার কন্যাকে বললেন, “মা, তুমি দুঃখ করো না, কেঁদো না। নিশ্চয় আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবেন।' তায়েফে যাত্রা নবুওতপ্রান্তির দশম, একাদশ ও দ্বাদশ বছর। এই তিনটি বছর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর তীব্র কষ্ট ও মন্ত্রণার বছর। এ- বছরগুলোতে মুসলমানদের শিরা-উপশিরা পিষে ফেলা হয়। ইসলামের দাওয়াত মকায় প্রচণ্ড বাধার মুখোমুখি হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তায়েফে চলে যান। তাদের কাছে তার দাওয়াত পেশ করেন। তারা নির্বোধদের ও দুষ্ট ছেলেদের তার পেছনে লেলিয়ে দেয়। তারা উত্তেজিত হয়ে তার গায়ে পাথর ছুঁড়ে মারে। তীর পবিত্র গোড়ালি দুটিকে রক্তরঞ্জিত করে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজেকে রক্ষা করতে না পেরে রবিয়ার দুই পুত্র উতবা ও শায়বার বাগানে এসে আশ্রয় নেন। খ্রীন্মকালে মকাবাসীরা তায়েফে যেতো। আজো যেমন মকাবাসী ও মক্কার অভিজাত শ্রেণি শ্রীক্মকালে ওখানে যায়। তায়েফে মক্কার ধনী ও প্রধান ব্যক্তিদের বাড়িঘর ছিলো। তারা শীতকাল মন্কায় কাটাতো আর তায়েফে কাটাতো শ্রীন্কাল। উতবা ও শায়বারও ওখানে একটি বাগান ছিলো। তারা সেখানে শ্রীক্ঘকাল যাপন করতো । রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই বাগানে আশ্রয় নেন। [বাগানে অবস্থান করা] মক্কার নেতারা তায়েফের দুষ্ট ছেলেদের তাড়িয়ে দেয়। তারা ফিরে যায়। রাসুল কিছুটা সুস্থির হয়ে আল্লাহর কাছে দোয়া করেন। এই দোয়া সবার কাছে পরিচিত। যদিও আলেমগণ এটিকে দুর্বল হাদিস বলে আখ্যায়িত করেছেন, তারপরও এটি গ্রহণযোগ্যতার সঙ্গেই সিরাত ও অন্যান্য গ্রন্থে বিদ্যমান আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়া করেছিলেন__ ১২৮ । সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।