সিরাত থেকে শিক্ষা : এক আমার প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহপাকের কাছে বিতাড়িত শয়তান থেকে পানাহ চাই। শুরু করছি পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে : আল্লাহপাক বলেছেন__ এ চে ৬ তে (9৬ 2 এ ০৮ ৮৯৪৩৮ ০৯ 9০ ০০5 'অবশেষে যখন রাসুলগণ নিরাশ হলেন এবং লোকেরা ভাবলো যে রাসুলগণকে মিথ্যা আশ্বাস দেয়া হয়েছে তখন তাদের নিকট আমার সাহায্য এলো । এভাবে আমি যাকে চাই সে উদ্ধার পায়। অপরাধী সম্প্রদায় থেকে আমার শাস্তি প্রতিহত করা যায় না। তাদের বৃত্তান্তে বোধশক্তিসম্পন্ন ব্যক্তিদের জন্যে আছে শিক্ষা। এটা এমন বাণী যা মিথ্যা রচনা নয়। কিন্তু মুমিনদের জন্যে তা পূর্বপন্থে যা আছে তার সমর্থন এবং সবকিছুর বিশদ বিবরণ, হিদায়াত ও রহমত ।' [সুরা ইউসুফ ₹ আয়াত ১১০-১১১] দাওয়াতের ক্ষেত্রে আল্লাহর নীতিমালা সুরা ইউসুফের শেষ দুটি আয়াত দাওয়াতের ক্ষেত্রে আল্লাহপাকের নীতিমালা বিবৃত করেছে। এটা হলো দাওয়াত প্রদান ও তার ফলপ্রাপ্তি এবং ইসলামি আন্দোলনের কর্মকাণ্ডের ক্ষেত্রে এঁশী বিধি-বিধান এবং আল্লাহপপ্রদত্ত নিয়ম- কানুন। এই নীতিমালা বলছে, ইসলামের দাওয়াত প্রদানকারীদের নৈরাশ্য চলে আসা পর্যন্ত সঙ্কট, যন্ত্রণা, বিপর্যয় ও দুর্বিপাকের মুখোমুখি হতে হবে। তাদের অবশ্যই এই স্তরে উপনীত হতে হবে। নীতিমালার প্রথম পর্যায় বলছে, সমস্যা-জটিলতা দাওয়াত প্রদানকারীদের গলায় ফাস লাগিয়ে দেবে, চারদিক থেকে সম্বট তাদের ওপর চেপে বসবে; তারা চারপাশে তাকাবেন__আলোর কোনো রেখা দেখতে পাবেন না, আশার কোনো চিহ্ দেখতে পাবেন না... তখনই তাদের জন্যে আল্লাহপাকের সাহায্য আসবে। প্রথম স্তরটি হলো কষ্ট ও যন্ত্রণার স্তর; নির্যাতন ও নিপীড়নের স্তরঃ ঘাম ও রক্তের স্তর। এ-ভ্তরে এসে মুজাহিদগণ, ইসলামের দাওয়াত প্রদানকারীগণ এবং ইসলামি আন্দোলনের নেতাকর্মীগণ হতাশায় পড়ে যাবেন, নৈরাশ্য তাদের আক্রান্ত করবে। ১২৬। সিরাত থেকে শিক্ষা
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।