Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

দুইজন করে সাতজন নিহত হলেন। তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমাদের সঙ্গীরা আমাদের সঙ্গে ন্যায়বিচার করে নি।' অর্থাৎ আমাদের কুরাইশ সঙ্গীরা; তিনি মুহাজিরদের উন্দেশে এ-কথা বলেছেন। কারণ সাতজন আনসারি মুজাহিদ নিহত হয়েছিলেন আর: মাত্র দুইজন মুহাজির তার সঙ্গে ছিলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গর্তে পড়ে গেলে উবাই বিন খাল্ফ তাঁর ওপর আক্রমণ করে। মক্কায় থাকতে উবাই বিন খাল্ফ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতো, হে মুহাম্মদ, আমার কাছে এই তাগড়া ঘোড়াটি আছে। একে আমি প্রতিদিন বারো রিতল শস্য খাওয়াই। এর ওপর চড়েই আমি তোমাকে হত্যা করবো। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন, “বরং আমিই তোমাকে হত্যা করবো ইনশাআল্লাহ" উবাই বিন খাল্ফ তার ঘোড়াটি নিয়ে অহ্দ যুদ্ধে এলো । রাসূল গর্তে পড়ে গেলে সে তার ওপর ঝীঁপিয়ে পড়ে। সে চিৎকার করে বলে ওঠে, “আমাকে মুহাম্মদের কাছে যেতে দাও। সে বেঁচে গেলে আমি বাচবো না।” পাশে থাকা সাহাবিরা বললেন, “ইয়া রাসুলাল্লাহ, উবাই...।' এই উবাই সবার কাছে পরিচিত ছিলো। সে গাতী বা ঝাড় বা উটের চামড়ার ওপর দীড়াতো এবং তার পায়ের নিচ থেকে চামড়াটি নাড়ানোর জন্যে দশজনের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিতো। সে রাসুলের ওপর আক্রমণ করতে এগিয়ে আসতেই সঙ্গের সাহাবিরা বললেন, “ইয়া রাসুলাল্লাহ, উবাই... ।' রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তাকে আমার কাছে আসতে দাও 1 এই বলে তিনি হারেস বিন সিম্মা রা. থেকে একটি বর্শা নিলেন। উবাই এগিয়ে আসতে তিনি কিছুটা নড়ে উঠলেন। বর্ণনাকারীরা যেমন বর্ণনা করেছেন__উটের পিঠ থেকে মাছি তাড়াতে আমাদের যতটুকু নাড়ানোর প্রয়োজন হয় তিনি ততোটুকুই নড়ে উঠলেন । ০২) [একবচন //২/] চেনেন তো? এটি একপ্রকার মাছি। উটকে খুব কষ্ট দেয়; অন্যান্য প্রাণীকেও কষ্ট দেয়। যাই হোক। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি বর্শা নিলেন এবং উবাই আক্রমণ করতেই তিনি কিছুটা লাফিয়ে উঠলেন। সাহাবিরাও নড়ে উঠলেন। তারা ভয় পেলেন এবং দূরে সরে গেলেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উবাইর গলায় [বা ঘাড়ে! আঘাত করলেন এবং সেখানে হালকা যখম হলো। রক্ত বেরিয়ে এলো। উবাই ঝাড়ের মতো চেঁচাতে চেঁচাতে ছুটতে লাগলো । লোকেরা বললো, “তোমার ক্ষত তো হালকা । এতো চেঁচামেচি করছো কেনো? উবাই বললো, “বরং আমি এতেই মারা যাবো। কারণ মুহাম্মদ আমাকে বলেছিলো, “বরং আমিই তোমাকে হত্যা করবো ।" সিরাত থেকে শিক্ষা। ১২৫

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।