ইরাকের কী অবস্থা... ইরাককে এখন আমরা নুরি সাঈদ*৯-এর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আবদুল ইলাহ-এর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চাই। তাঁদের সম্পর্কে বলা হয়ে থাকে যে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলেন। সেই সময় ফিরিয়ে আনতে কী প্রয়োজন? প্রয়োজন ধারাবাহিকভাবে এক যুগেরও বেশি সময় সংশোধন করা যাতে ইরাককে দ্বিতীয় ফয়সালের”১ যুগে ফিরিয়ে নেয়া যায়। কর্নেল গাদ্দাফি... এই উন্মাদ নিজেকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন কর্নেল পদে উন্নীত হওয়ার জন্যে। লিবিয়াতে কিছু আর অবশিষ্ট নেই। সবকিছু শেষ হয়ে গেছে। উদাহরণ অনেক। অর্থনীতির কথা বলা যায়। এ-ক্ষেত্রে ব্যাঙ্ক-ঝণের বোঝা দীড়িয়েছিলো অপরিসীম । গাদ্দাফি যা-কিছু বুঝাতে চাইতেন, জুমআর খুতবার মাধ্যমে বুঝাতেন। মিশ্বারের ওপর দাঁড়িয়ে তিনি জাতির উদ্দেশে তার বক্তব্য পেশ করতেন। কারণ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও এভাবেই বক্তব্য পেশ করতেন! মিশ্বাই হলো মনোযোগ আকর্ষণের কেন্দ্রস্থল। গাদ্দাফি মিম্বারে দীড়িয়ে সুদ ও ব্যবসার নীতিমালা ব্যাখ্যা করলেন। মিশ্বারে দাঁড়িয়েই তিনি আল্লাহর নামে তালাকের কসম খেয়ে ঘোষণা করলেন : সুদ হালাল এবং ব্যবসা হারাম। এই ঘোষণা দিয়ে মিশ্থার থেকে নেমে পড়লেন। মুফতি সাহেব এ-ব্যাপারে জানলেন এবং তার সাপ্তাহিক আলোচনায় সিদ্ধান্ত জানালেন। তিনি বললেন, কর্নেল সুদকে হালাল বলে কুফরি করেছেন। সুদকে হালাল ঘোষণা করা কুফরি এবং এ- কারণে তিনি মুসলিম উম্মাহ থেকে বেরিয়ে গেছেন। কর্নেলের উচিত তওবা করা। * পুরো নাম নুরি পাশা আস-সাঈদ। ১৮৮৮ সালে বাগদাদে জন্গ্রহণ করেন। মৃত্যু ১৫ই জুলাই, ১৯৫৮ সালে। ২৩ শে মার্চ, ১৯৩০ থেকে ১৮ই মে, ১৯৫৮ সাল পর্যন্ত মোট সাতবার ইরাকের প্রধানন্্রী নির্বাচিত হন। «" পুরো নাম ক্রাউন প্রিন্স আবদুল ইলাহ হেজায। পিতা হলেন বাদশা আলি বিন হুসাইন। ১৯১৩ সালের ১৪ই নভেম্বও সৌদি আরবের তায়েফে জন্ুগ্রহণ করেন। ১৯৫৮ সালের ১৪ই জুলাই বাগদাদে মৃত্যুবরণ করেন। তিনি ইরাকি সাম্রাজ্যের বাদশা গাজির চাচাতো ভাই এবং শ্যালক ছিলেন। আবদুল ইলাহ বাদশা দ্বিতীয় ফয়সালের অপ্রাপ্তবয়স্কতার কারণে 'রাজপ্রতিভ্ হিসেবে ৪ঠা এপ্রল ১৯৩৯ থেকে ২৩ শে মে, ১৯৫৩ পর্যন্ত শাসনকার্ষ পরিচালনা করেন। তিনি ক্রাউন প্রিন্গ উপাধিও লাভ করেন। * পুরো নাম ফয়সাল বিন গাজি বিন ফয়সাল বিন হুসাইন বিন আলি। তীর মায়ের নাম রানি আলিয়া। তার দাদা বাদশা প্রথম ফয়সাল হিসেবে পরিচিত ছিলেন। ২রা মে ১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন। ১৪ই জুলাই, ১৯৫৮ সালে মাত্র ২৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় ফয়সালের বয়স যখন মাত্র তিন বছর তখন তার বাবা ইরাকের দ্বিতীয় বাদশা গাজি গাড়ি-দুর্ঘটনায় নিহত হন। ১৪ই এপ্রিল ১৯৩৯ সালে তিনি রাজা হলেও দায়িত্ব গ্রহণ করেন ২রা জুন, ১৯৫৩ সালে । এর আগে তার মামা আবদুল ইলাহ দায়িত্ব পালন করেন। ৪০ সিরাত থেকে শিক্ষা। ১১৩
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।