Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

জামাল আবদুন নাসেরও এমন ছিলেন। তিনি মাঝে মাঝেই আলেম উলামাদের সমবেত করতেন এবং তাদের বলতেন, আমাদের জন্যে একটি ইসলামি সংবিধান রচনা করে দিন। আমরা ইসলামি সংবিধান অনুসারে দেশ শাসন করতে চাই। নির্বোধেরা ভেবেছিলো, ইসলামি শরিয়া অনুযায়ী রাষ্ট্র পরিচালনা মানে ইসলামের মৌলিক বিধিবিধান লিপিবদ্ধ করা। সুতরাং অর্থমূল্য ও চুক্তির মাধ্যমে নির্ধারিত নেতৃত্বে মূলোৎপাটন করতে হবে। দীর্ঘ সাম ও রতক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব বের করে নিয়ে আসতে হবে। তা না হলে ইসলামি দেশগুলো ধ্বংস হয়ে যাবে। বিপর্যয় ও দুর্দশা বাড়তেই থাকবে। এই জাতির সমস্যাবলি গভীর থেকে গভীরই হতে থাকবে। আমাদের এখন কী অবস্থা? সামরিক অত্য্থানের পর যারা ক্ষমতায় এসোছিলো তারা ফিলিভিনকে মুক্ত করতে চেয়েছিলো ॥ ফিলিভিনের স্বাধীনতা চেয়েছিলো । যেসব ক্ষমতাবানেরা জাতির রক্ত চুষে নিচ্ছিলো তাদের থাবা থেকে দেশকে উদ্ধার করতে চেয়েছিলো। রাজা ফারুকের” সময় থেকে এখন আমরা কতটুকু দূরে? জামাল আবদুন নাসের ১৯৫২ সালে যখন ক্ষমতায় আসেন তখন মিসরীয় এক পাউন্ড দশ দিরহামের সমমূল্য ছিলো। এখন মিসরীয় পাউন্ডের কী মূল্যঃ এখন তার এই পাউন্ড দুই দিরহামের চেয়েও কম মুল্যের। এক পাউন্ড ছিলো সাড়ে তিন ডলার সমমূল্যে আর এখন এক ডলারে পাওয়া যায় দুই পাউন্ড। মিসরীয়রা যেমন বলে থাকেন : আবদুন নাসের ক্ষমতায় এসেছেন এবং তারা শিমের বিচি কিনতেই ব্রান্ড হয়ে পড়েছেন এবং এখনো ক্লান্ত হয়ে পড়ছেন। তারা আগে তৃত্তিসহকারে খেতে পারতেন; খাবারের সঙ্গে রুচিকারক হিসেবে কীচা মরিচ থাকতো । এখন মিসরীয় জাতির অধিকাংশ সদস্যই তৃত্তিসহকারে খেতে পারেন না খাবারের সঙ্গে কীচা মরিচ থাকে না। তাই এখন মিসরীয়রা কৌতুক রসিকতা শুরু করেছেন। সূক্ষ্ম রসিকতার মধ্য দিয়ে তারা তাদের গভীর বেদনাবোধ ৮ ইনি মিসরের সর্বশেষ রাজা প্রথম ফারুক। ১৯৩৬ সালে মাত্র ষোলো বছর বয়সে তার পিতা রাজা প্রথম ফুয়াদের স্থলাভিষিক্ত হন। ১৯৩৭ সালের ২৯ জুলাই ফারুকের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যস্ত তার চাচা আমির মুহাম্মদ আলি ভারপ্রাপ্ত রাজা হিসেবে দায়িত্ব পালন করেন। ফারুক প্রথমে জনপ্রিয় থাকলেও স্বৈরাচারী কর্মকাণ্ড ও ভোগ-বিলাসে মস্ত হওয়ার পর তার জনপ্রিয়তা কমতে থাকে এবং গণবিরোধিতা দেখা দেয়। ১৯৫২ সালে জেনারেল মুহাম্মদ _নাজিবের নেতৃত্বে সেনা-অস্যুথানের ফলে রাজা ফারুকের পতন ঘটে এবং এ-বছরের ১৬ই জুলাই তিনি ইউরোপে নির্বাসিত হন। ফারুক ১৯২০ সালে কায়রোতে জন্ম্হণ করেন এবং ১৯৬৫ সালে রোমে তীর মৃত্যু হয়। তাকে মিসরের ভূমিতে দাফন করার দাবি জানানো হলে সরকার তা মেনে নেয়। ফারুকের প্রথম স্ত্রী সাফিনাজ যুল ফাকার এবং দ্বিতীয় স্ত্রী নারিমান সাদেক। দ্বিতীয় স্ত্রীর ঘরে একমাত্র সন্তান আহমদ ফুয়াদ । সিরাত থেকে শিক্ষা। ১১১

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।