Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ছিলেন। অভ্যুত্থান ঘটিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন। শুধু অভ্যর্থান সফল হওয়ার ফলে নিজেকে কর্নেল পদে উন্নীত করেন। তিনি মনে করেছিলেন, একজন কর্নেল রাষ্ট্রপতি থেকেও বেশি কিছু। ছিলেন ক্যাপ্টেন; কিন্তু রাষ্ক্ষমতা দখলের পর নিজেকে বানান কর্নেল। মুয়াম্মার গাদ্দাফির অভ্যুত্থানের প্রথম খবর ও বর্ণনা হায়ুলাস মার্কিন ঘাটি থেকে প্রচার করা হয়। হায়ুলাস মার্কিন খাটিতে যে-রেডিও স্টেশন ছিলো সেখান থেকে প্রচারিত হয়। ইহুদি ও আমেরিকানরা গাদ্দাফির কাছে আসে এবং তীকে পরামর্শ দেয় : আপনি ইসলামের প্রতি আহ্বানের মধ্য দিয়ে শুরু করুন। গাদ্দাফি গোটা ইসলামি বিশ্ব থেকে উলামা-মাশায়েখদের সমবেত করেন। তাদের সঙ্গে অর্থনীতি বিষয়ে তর্কবিতর্ক শুরু করেন। গোশাক- পরিচ্ছদ, সমাজ ও সমাজব্যবস্থা, সুদ___সব বিষয়ে তর্কবিতর্ক শুরু করেন। আবু যাহরাও সেখানে এসেছিলেন। অবশেষে তিনি গাদ্দাফিকে বললেন, বাবা, তুমি আমাদের শেখাবে না-কি আমরা তোমাকে শেখাবো। এই কথা বলে তিনি সমাবেশ ছেড়ে বেরিয়ে যান। কিন্তু গাদ্দাফি তর্ক চালিয়ে যেতে থাকেন। পোশাক কেমন হবে তা নিয়ে আলোচনা করেন। মাশায়েখরা বলেন, পোশাক হবে টাখনু পর্যন্ত । গাদ্দাফি বলেন, না, পোশাক হবে হাটু থেকে এক বিঘত নিচ পর্যন্ত। এই কথা বলেই পোশাক বিষয়ে আলোচনা শেষ। এটিকেই ইসলামি পোশাক হিসেবে বিধিবদ্ধ করা হয়। ফলে এই সমাবেশে উপস্থিত মাশায়েখদের নিয়ে ইসলামি বিশ্বজুড়ে হাসাহাসি শুরু হয়। গাদ্দাফি উলামা-মাশায়েখদের বলেন, আমরা ইসলামি বিধান অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে চাই। বছর বয়সে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার তৎকালীন রাজা ইদরিসকে সরিয়ে ক্ষমতা দখল করেন। এ-সময় তিনি ক্যাপ্টেন পদমর্যাদার অফিসার ছিলেন। ক্ষমতা দখলের পর গাদ্দাফি রাজতন্ত্র থেকে লিবিয়াকে আরব রিপাবলিক রাষ্ট্র ঘোষণা করেন। ১৯৭৭ সালে দেশের নাম বদলে রাখেন “গেট সোশ্যালিস্ট পপুলার লিবিয়ান জামহারিয়্যাহ (9184৩ 0 7079 1/85565), অর্থাৎ জনগণের রাষ্ট্র । রাষ্ট্রপতির দায়িত্ পালনের আগে এবং পাশাপাশি তিনি বেশ কিছু গুরুতৃপূর্ণ দায়িত্ব পালন করেন : ব্রাদার লিডার খ্যান্ড দ্য গাইড অব. রেভুল্যুশন অব লিবিয়া (২রা মার্চ, ১৯৭৯-২০১১); সেক্রেটারি জেনারেল অব দ্য জেনারেল পিপলস কংগ্রেস অব লিবিয়া (২রা মার্চ, ১৯৭৭-২রা মার্চ, ১৯৭৯) প্রধানমন্ত্রী (১৬ই জানুয়ারি, ১৯৭০-১৬ই জুলাই ১৯৭২); চেয়ারম্যান অব দ্য রেভুল্যুশনারি কমান্ড কাউন্সিল অব লিবিয়া (১লা সেপ্টেম্বর, ১৯৬৯-২রা মার্চ ১৯৭৯): চেয়ারপার্সন অব দ্য আফ্রিকান ইউনিয়ন (২রা ফেব্রুয়ারি, ২০০৯- ৩১ জানুয়ারি ২০১০)। গাদ্দাফির রচিত একটি গ্রন্থ : কিতাবুল আখদার বা থিনবুক। আবু মুনাইয়ার আল-মুয়াম্মার আল-গাদ্দাফি ১৯৪২ সালের ৭ই জুন লিবিয়ার সিরত শহরে জন্মঘহণ করেন এবং ২০১১ সালের ২০শে অক্টোবর নিজ জনশহর সিরতেই বিদ্রোহীদের হাতে তার নির্মম মৃত্যু ঘটে। ১১০। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।