Sirat Theke Shikkha
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

প্রতিজ্ঞা নিতে হবে। সবাই কুরআন শরিফের ওপর হাত রেখে তারা শপথ করবে। আবদুন নাসের ২৩ শে জুলাই কামাল উদ্দিন হোসাইনকে সঙ্গে নিয়ে শায়খ হাসান আল-হাদিবির সহকারী মুনির আদ-দিল্লাহর বাড়িতে আসেন। তারা তার বাগানে বসে সালাগ শাদি ও আবদুল কাদের হিলমির উপস্থিতিতে প্রতিজ্ঞা করেন। তারা শপথ করে বলেন, 'আমি যদি সফলভাবে অভ্যু্থান ঘটাতে পারি তাহলে আল্লাহর কুরআন ও রাসুলের সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনা করবো।" অভ্যুথান ঘটে। তারা মুহাম্মদ নাজিবকে নিয়ে আসে । তিনি যেমন ছিলেন তেমনই। এদিকে আবদুন নাসের ইখওয়ানুল মুসলিমিনের সঙ্গে থেকে কুরআন-সুন্নাহ অনুসারে রাষ্ট্র পরিচালনার শপথ গ্রহণের পাশাপাশি একই সময়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ রাখেন। একই সময়ে তিনি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গেও যোগাযোগ রাখেন। তখন মিসরের নতুন ইতিহাস রচিত হচ্ছিলো । যারাই ক্ষমতার ধারে কাছে গিয়েছে তারাই আমেরিকার শাসকদের সঙ্গে যোগাযোগ রেখেছে। আবদুন নাসের রাতের বেলা একই সঙ্গে আল্লাহর নামে শপথ করেন এবং মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি তাদের সঙ্গে তিনটি শর্তসম্বলিত একটি চুক্তিনামা গ্রহণ করেন। মার্কিন প্রতিনিধিদল বলে, তিনটি শর্তে আমরা তোমাদের সহায়তা দেবো এবং তোমাদের জন্যে নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করবো। শর্ত তিনটি হলো: ১. ইসলামি আন্দোলকে নিঃশেষ করে দিতে হবে; ২. ইসরাইলের নিরাপত্তা রক্ষা করতে হবে; ৩. আল-আযহার বিশ্ববিদ্যালয়কে তার মূল ভিত্তি থেরে ধসিয়ে দিতে হবে। এরপর যা করার তা আমরাই করবো। এই তিনটি শর্তকে সামনে রেখে আবদুন নাসেরের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের চুক্তি হয়। ওদিকে আবার তিনি মুনির আদ-দিল্লাহর বাড়িতে কুরআন শরিফের ওপর হাত রেখে শপথ করেন। তারপর রাতের বেলা অভ্যুথান ঘটে । আনোয়ার সাদাত ['ধর্মহীন রাজনীতি ও রাজনীতিহীন ধর্ম" মতবাদের প্রচারক] তার বইয়ে লেখেন বে, আবদুন নাসের তাকে ফোন করে বলেন: “আমি জামাল। মার্কিন রাষ্ট্রদূত আমাদের সঙ্গে হোটেল ইন্টার কন্টিন্যান্টালে চা পান করতে চান।" এটা ছিলো অস্যুতথানপরবর্তী সময়ে অভ্যুথানকারীদের প্রথম বৈঠক। সেখানে মাত্র দুজন বেসামরিক নাগরিক উপস্থিত ছিলেন। মার্কিন রাষ্ট্রদূত এবং ইহসান আবদুল কুদ্দুস। ইহসান আবদুল কুদ্দুস কেনো? কারণ তিনি চুক্তিনামা লিপিবদ্ধ করেছিলেন। সামরিক বিপ্রব বা অভ্যুত্থান কখনো ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারে না। এই সমস্ত লোক চারজন পাচজন মিলে একটি রাষ্ট্র কিনে ফেলেন বিনিময়ে ১০৮। সিরাত থেকে শিক্ষা

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।