ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

পশুকে অপ্রয়োজনীয় ও অধিক পরিশ্রম না করানো পশুফে অপ্রয়োজনীয় এবং অস্বাভাবিক পরিশ্রমের কাজে নিয়োগ ফয়তে আল্লাহয় রসূল নিষেধ করেছেন। যে পশ্তকে যে কাজের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন সে পশুকে সে কাজে ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ উট সৃষ্টি করেছেন এ জন্য যে, তোমরা যেখানে সহজে পৌঁছতে না পার সেখানে সে তোমাদেরকে সহজভাবে পৌছে দেয়। অতএব বিনা প্রয়োজনে তাদের পিঠে বসে থেকো না । তাদের পিঠ পাথর নয় কাঠ নয় যে, যা ইচ্ছা তাই বোঝা চাপাবে। পশুকে কাজে ব্যবহার করার সময় তার প্রতি দয়ার দৃষ্টি রাখবে। পশুর জন্য খাদ্য ও বিশ্রামের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ পশুর বাক শক্তি নেই তাই তারা মালিকের নিকট তাদের প্রয়োজন, সমস্যা ও চাহিদার কথা বলতে পারে না। তাই অন্তর দিয়ে মালিককে তার অধীনস্থ পশুগুলোর. সুবিধা অসুবিধাগুলো বুঝার চেষ্টা করতে হবে এবং আস্তরিকতার সাথে-তা সমাধান করার চেষ্টা করতে হবে । তার খাদ্য মানসম্মত হতে হবে এবং মৌসুম অনুযায়ী তার থাকার ব্যবস্থা করতে হবে যাতে সে আরাম বোধ করে। অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করতে হবে। রসূল স. বলেছেন, তোমরা বাকহীন পশুর সাথে ব্যবহারের ব্যাপারে আল্লাহকে ভয় কর। সুস্থ ও ভালো অবস্থায় তার পিঠে আরোহণ কর। (আবু দাউদ) তাকে কোন রকম কষ্ট দিলে, বেশি ও কঠোর পরিশ্রম করালে, খাদ্যের প্রতি যত্ন না নিলে, মারধর করলে আল্লাহর নিকট জবাবদিহি করতে হবে। একজন আনসারী তার উটকে বেশি বেশি খাটাতো কিন্ত তার যত্ন, খাদ্য ও আরাম আয়েশের ব্যাপারে অবহেলা প্রদর্শন করত । রসূল স. তাকে ডেকে গুরুত্ব সহকারে বললেন, এ জন্তর ব্যাপারে আল্লাহ তাআলাকে তুমি কি ভয় করো না? অথচ তিনি তার রহমত দ্বারা পশুগুলোকে তোমার অধীন করে দিয়েছেন। তুমি এর থেকে কাজ বেশি নাও অথচ তাকে অভুক্ত রাখ । উল্লেখিত হাদীসের গুরুতর প্রতি লক্ষ্য রেখে ওলামায়ে কেরাম অভিমত ব্যক্ত করেছেন যে, পরিশ্রমের পরে নিজের খাবার ও বিশ্রামের পূর্বে পশুর খাবার ও আরামের ব্যবস্থা করা খুবই জরুরী । পশুর মুখে মারা ও দাগ দেয়া নিষেধ পশুকে প্রয়োজন মোতাবেক শাস্তি দেয়া যাবে । কিন্ত পশুর মুখের উপর আঘাত করা ও দাগ দিতে রসূল স. নিষেধ করেছেন। এরপ ব্যক্তির প্রতি রসূল স. লানত করেছেন। দুই পশুর মধ্যে লড়াই করানো নিষেধ করা হয়েছে। “দুই পশুর মধ্যে লড়াই করাতে রসূল স. নিষেধ করেছেন।' (আবু দাউদ) এতে পশুর কষ্ট হয় এবং অনেক সময় পরাজিত পশু মারা যায়। পশুর প্রতি লানত বর্ষণ করা নিষেধ মানুষকে যেভাবে গালি দেয়া, লানত করা নিষেধ তেমনিভাবে পশুকে গালি দেয়া ও লানত করা নিষেধ । একবার রসূল স. শুনতে পেলেন কে যেন একটি পশুকে লানত ৯৮ ইসলামী আইন ও বিচার ///.109070790791.001)

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।