ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

তারা আহার করে । আর তাদের জন্য এগুলোতে আরও অনেক উপকার রয়েছে আর আছে পানীয় দ্রব্যাদি । তবুও কি তারা শোকর করবে না?' (সূরা ইয়াসিন-৭১-৭৩) আল কুরআনে পশু সম্পর্কে অনেক আয়াত রয়েছে । এ সকল আয়াত থেকে দুটো বিধান নির্ধারিত হয়েছে, ১. যে সব পশুর মালিক মানুষ কিন্ত প্রকৃত পক্ষে এর মালিক মহান আল্লাহ । তিনি এগুলো সৃষ্টি করে মানুষের অধীন করে দিয়েছেন। যদি আল্লাহ্‌ এগুলোকে মানুষের অধীন করে না দিতেন তাহলে মানুষের কি ক্ষমতা ছিল তার চেয়ে বড় ও শক্তিশালী পশুগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার? এটা শুধু মানুষের প্রতি মহান আল্লাহর মেহেরবানি। যেভাবে আল্লাহ পশুগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন ঠিক তেমনিভাবে মানুষ অধীনস্ত পশুর সাথে সে রকম ব্যবহার করবে যেমন আমানতদার তার আমানত রক্ষা করে। রসূল স. বাহনের উপর সওয়ার হওয়ার সময় নিম্নের দোয়া পড়ার জন্য বলেছেন- ““সুবহানাল্লাধী সাখৃখারা লানা হাযা ওমা কুন্নালাহু মুকরিনীন” ২. পণ্ড আল্লাহর সৃষ্ট জীব অতএব জীব হিসেবে মানুষ ও পশুর মধ্যে কোনো পার্থক্য নেই। মানুষের মত তাদেরও আছে অধিকার । মহান আল্লাহ বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল এমন জীব নেই অথবা নিজ ডানার সাহায্যে এমন কোনো পাখী ওড়ে না কিন্তু এরা. তোমাদের মত এক একটি উম্মত।' (সূরা আনআম-৩৮) একবার হযরত উবায়দুল্লাহ হযরত আবদুল্লাহ ইবন বশিরের খেদমতে এসে জিজ্ঞেস করলেন যে, এক ব্যক্তি ঘোড়ার পিঠে আরোহন করে ঘোড়াকে চাবুক মারে, এ সম্পর্কে রসূল স. এর কোন নির্দেশনা আছে কি ? তিনি কোনো জবাব দিলেন না। পর্দার আড়াল থেকে একজন মহিলা জবাব দিলেন, মহান আল্লাহ নিজেই বলেছেন- মানুষ মানুষের সাথে যেমন ভালো আচরণ করে পশুর প্রতিও তেমনি ভালো আচরণ করবে । হুজুর স. বলেছেন- “যদি কুকুর উম্মতের মধ্যে একটি উম্মত না হত তাহলে আমি তাকে হত্যা করার নির্দেশ দিতাম। ইসলামে বিনা কারণে কুকুর পর্যস্ত হত্যা করা বৈধ নয়, কেন না ওরাও আল্লাহর সৃষ্ট । রসূল স. বলেছেন, এক ব্যক্তি পিপাসার্ত কুকুরকে পানি পান করাবার কারণে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। এক ব্যক্তি নবী করীম স:কে বললেন, হে আল্লাহর রসূল স. পশুর সাথে ভালো ব্যবহার করলে তার কোনো প্রতিদান ও সওয়াব আছে কি? নবীজী স.বললেন, প্রত্যেক জীবের , সাথে ভালো ব্যবহার করার মধ্যে সওয়াব আছে। বিশ্বের শ্রেষ্ঠতম মহামানব সমগ্র সৃষ্টির প্রতি দয়ালু নবী মুহাম্মদ স. পশুদের জন্য বিধিবিধান প্রণয়ন করে গেছেন যা পৃথিবীর সকল মানুষের নিকট সমানভাবে গ্রহণীয়। যা চলতে থাকবে অনন্তকাল ধরে। ইসলামী আইন ও বিচার ৯৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৯৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।