ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামে মেহনতি পশুর অধিকার অধ্যাপক হারুনুর রশিদ খান ইসলাম শুধুমাত্র শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলে শেষ করেনি বরং ইসলামী বিধান আল্লাহর সকল সৃষ্টজীবের উপর প্রযোজ্য । পশু মানুষের মতই জীবনের অধিকারী । তাদের খাদ্য প্রয়োজন, সুখ-শান্তি প্রয়োজন অর্থাৎ জীবন ধারনের জন্য সবই প্রয়োজন । কিন্তু তারা তাদের প্রয়োজনের জন্য কথা বলতে পারে না, বক্তৃতা ও মিছিল করতে পারে না। তাই তাদের প্রয়োজন ও চাহিদা বুদ্ধিমান মানুষকে বুঝতে হবে । পৃথিবীতে এমন কোনো সভ্য জাতি আসেনি যারা মানুষের সুখ-শান্তি নিশ্চিত করে জীবজন্তর সুখ-শাস্তিও নিশ্চিত করেছে । কোনো কোনো সমাজে পশুর নির্যাতনের বিরুদ্ধে কিছু আইন থাকলেও তা পশুর শান্তিপূর্ণ জীবনের জন্য যথেষ্ট নয় । ইসলাম বিশ্ব স্রষ্টা আল্লাহর বিধান তাই সৃষ্টির সকলের সুখ-শাস্তির বিধান এর মধ্যে রয়েছে। পশুদেরকে মহান আল্লাহ মানুষের খেদমত ও কল্যাণের জন্য সৃষ্টি করেছেন । মানুষ পশু থেকে তার প্রয়োজনীয় সকল খেদমত গ্রহণ করবে যেমন বাহন হিসাবে ব্যবহার করা, মাল বহন করা, চাষাবাদ করা, যুদ্ধে ব্যবহার করা, দুধপান করা, গোশত খাওয়া, চামড়া ও হাড্ডি ব্যবহার করা ইত্যাদি । কিন্তু পশুদের প্রতি মানুষের অনেক দায়িত্ব আছে যা একটি মৃহূর্তের জন্যও অবহেলা করার মতো নয়। আল কুরআনের বহুস্থানে পশু সম্পর্কে এবং তাদের উপকারিতা সম্পর্কে আলোচনা রয়েছে। পশুকে আল্লাহ সৌন্দর্যের প্রতীক আখ্যায়িত করেছেন। 'তিনিই চতুষ্পদ অন্তগুলোকে সৃষ্টি করেছেন। তার মধ্যে তোমাদের জন্য শীতের কম্বলও রয়েছে, আরও বহু উপকারিতা রয়েছে, এবং এগুলোর মধ্যে হতে তোমরা ভক্ষণও করে থাক । আর সেগুলোতে তোমাদের জন্য সৌন্দর্যও রয়েছে- যখন গোধুলীলগ্নে তাদেরকে চারণভূমি থেকে গৃহে আনয়ন কর আর যখন প্রভাতে তাদেরকে চারণভূমিতে নিয়ে যাও। এরা তোমাদের বোঝা এমন দূরদেশে বহন করে নিয়ে যায় যেখানে তোমরা প্রাণান্ত ক্লেশ ছাড়া পৌছাতে পারতে না । বাস্তবিক তোমাদের রব অত্যন্ত কৃপাবান, দায়িতৃশীল । তিনি সৃষ্টি করেছেন ঘোড়া, খচ্চর ও গাধা, যেন তোমরা এর উপর আরোহন করতে পার এবং শোভার জন্যও । তিনি এরূপ বহু বস্ত্র সৃষ্টি করেন যার সম্পর্কে তোমরা খবরও রাখ না।" (সূরা নাহাল-৫-৮) 'এরা কি লক্ষ্য করে না যে, আমি তাদের জন্য আমার বন্তরসমূহের মধ্যে নিজ হাতে চতুস্পদ জন্ত সৃষ্টি করেছি। অতপর এরা এ সকল পশুর মালিক হয়েছে। আমি যে সকল চতুষ্পদ জনকে তাদের বশীত্ভৃত করে দিয়েছি এদের কতক তাদের বাহন, আর কতক লেখক : প্রাবছধিক, রাজনীতিক ও সংগঠক । ///.1090709091.001)

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।