ইসলাম নারীর অধিকার, মান-সম্মান রক্ষা করে ইজ্জতের সাথে তালাক দিয়ে আদালতে উঠে লাঞ্ছিত হওয়া থেকে রক্ষা করেছে। হিন্দু ধর্মে তালাকের ব্যবস্থা নেই। তাই সেখানে বিবাহিত জীবন যত কঠিন ও রক্ত স্নাত হোক না কেন তাই বহন করে চলতে হয়। পক্ষান্তরে শান্তির ধর্ম ইসলামে বিয়ে নামের সোনার মালা যখন লোহার শেকল হয়ে দীড়ায় তখন সে শেকল ভাঙ্গার রহমত হয়ে ওঠে “তালাক' । সকল দেশের বিজ্ঞান মনক্ক মানুষ ইসলামের এ আইনকে যথার্থ বলেছে। সামরিক অভিযানে নারী জিহাদ ইসলামের অন্যতম ইবাদত । ইসলামের প্রাথমিক যুগে মহিলাগণ যখন শুনতে পেলেন আল্লাহর পথে শাহাদাত লাভকারীর মর্ধাদা অনেক বড়। তখন তারাও জিহাদে অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করলেন। রসূলুল্লাহ স. এর যুগে মেয়েরা সামরিক অভিযানে অংশ গ্রহণ করতেন। তারা যোদ্ধাদের পানি পান করানো, আহতদের সেবা শুশ্রষা করা, খাদ্য তৈরি ও চিকিৎসার কাজে নিয়োজিত থাকতেন। প্রয়োজনে মহিলাগণ অস্ত্র হাতে নিয়ে যুদ্ধও করেছেন। তাদের মধ্যে উম্মে আম্মারা নাসীরা রা. অন্যতম। তিনি ওহুদের যুদ্ধে মুসলমানদের দুরবস্থা এবং রসূলুল্লাহ সা.কে আহত দেখে একজন সাহাবীর পরিত্যক্ত তলোয়ার নিয়ে শত্রর প্রতি আক্রমণ করেন । রসূল স. বলেন, ডানে ও বামে যে দিকেই তাকাচ্ছিলাম সে দিকেই দেখছিলাম উম. আম্মারা আমাকে রক্ষার জন্য প্রাণপণে লড়াই করছিল । ওহুদ যুদ্ধে উম্মে সালীম উম্মে সালীত, রাবী বিনতে মাউয উন্দে আতিয়া রা. এরা সকলেই যোদ্ধাদের সাহায্যের জন্য যুদ্ধে অংশ গ্রহণ করেন । হুনাইনের যুদ্ধে উম্মে সালীতের হাতে একখানা তলোয়ার দেখে রসূল স. তাকে বললেন, তলোয়ার দিয়ে কী করবে ? উত্তরে তিনি বললেন, তলোয়ার এ জন্য নিয়েছি যে, আমার নিকট দিয়ে কোন মুশরিককে যেতে দেখলে তার পেটে ঢুকিয়ে দিব। তার কথা শুনে রসূল স. হেসে ফেললেন 1৩৩ আমরা দেখতে পাই রসূল স. এর যুগে নারীরা সকল প্রকার অধিকার ও স্বাধীনতা ভোগ করেছেন। রসূল স. প্রতিষ্ঠিত সমাজ ব্যবস্থা ও সামাজিক বিধান আমাদের জন্য চিরস্ত ন মডেল। চৌদ্দশ বছরের পথ পরিক্রমায় আমরা তা থেকে অনেক দূরে সরে এসেছি এতে সন্দেহ নেই । কিন্ত বর্তমানে পাশ্চাত্যের দেশগুলো নারীর সমান অধিকার ও স্বাধীনতার নামে যা করছে তা নারীত্বের চরম অবমাননা এবং নারীকে এক অসম যুদ্ধে লিপ্ত করা ছাড়া আর কিছুই নয় ।। আমেরিকার সমাজ ব্যবস্থা নৈতিক চরিত্র ও মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে। ১৯৬০ সালে আমেরিকায় ২ লক্ষ ৪০ হাজার শিশু জন্মগ্রহণ করে অবিবাহিত মেয়েদের গর্ভে । ১৯৮৩ সালে সে সংখ্যা দাড়ায় ৪৩ লাখে। ১৯৯৩ সালে ৬৩ লাখে, ১৯৭৭ সালের এক পরিসংখ্যানে দেখা যায় আমেরিকা ও ব্রিটেনে প্রতি ৩টি শিশুর মধ্যে একটি কুমারি মাতার সন্তান । এই অবৈধ সন্তানদের লালন পালনের জন্য আমেরিকা সরকার প্রতি বছর ৮০ কোটি ডলার ব্যয় করে । ১৯৮০ সালে বিলেতে ১০ হাজার অবিবাহিত মেয়ের উপর ইসলামী আইন ও বিচার ৯৩ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।