আলাদা করার ব্যাপারে কিছু নিয়ম মেনে চলা জরুরী । বিছানা আলাদা করতে গিয়ে তাকে নিজ ঘরের বাইরে অন্য কোথাও রাখবে না বরং ঘরের মধ্যে তার বিছানা আলাদা করবে। কারণ নিজ ঘরের বাইরে বা অন্য কারো ঘরে রাখলে অঘটন ঘটার সন্তাবনা রয়েছে। এ.ব্যবস্থার উদ্দেশ্য হলো স্ত্রীকে একথা বুঝানো যে, স্বামীর সাথে অন্যায়ভাবে বাড়াবাড়ি করলে অবস্থা বিপরীত দিকে ঘ্বুরে যেতে পারে । আর এতেও যদি স্ত্রী ঠিক না হয় তবে 'কিছু মারধর করার অনুমতিও রয়েছে।.তবে মারধর করার সীমা শরীয়ত নির্ধারিত। তাকে সামান্য প্রহার করা । কোন কোন ফিকাহবিদ লিখেছেন স্ত্রীকে প্রহারের উদ্দেশ্য হলো মেছওয়াক দিয়ে প্রহার করা । এতে স্ত্রীর বিবেকে আঘাত হানবে । আর কারো বিবেকে আঘাত হানলে সে খুব তাড়াতাড়ি ঠিক হতে পারে । এরপরেও যদি স্ত্রী সোজা পথে না আসে তবেই কেবল তালাক দেয়ার অনুমতি প্রদান করা হয়েছে । তালাক বিস্তারিত আলোচনা সাপেক্ষ বিষয় এ সংক্ষিপ্ত পরিসরে তা সম্ভব নয়। নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার অকর্মণ্য, দুশ্রিত্র ও অত্যাচারী স্বামীর জিঙ্জির থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা ইসলাম রেখেছে। এ জন্য 'খুলা' তালাকের অনুমতি আছে । স্ত্রীর যদি স্বামীর সাথে থাকার মতো কোন অবস্থা বাকী না থাকে এবং স্বামী স্ত্রীকে তালাকও না দেয় এ ক্ষেত্রে ইসলাম সুযোগ দিয়েছে যে স্ত্রী-স্বামীকে কিছু টাকা দিয়ে নিজেকে মুক্ত করে নিবে । তালাক নিয়ে নিবে । কিন্ত ইসলাম তালাক ব্যবস্থাকে নিকৃষ্ট কাজ মনে করে। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের ভয়ের আশংকা হয় যে তারা আল্লাহর সীমারেখা রক্ষা করতে পারবে না তবে স্ত্রী কোন কিছুর বিনিময়ে নিষ্কৃতি পেতে চাইলে তাতে তাদের কোন অপরাধ নেই।৩২ তালাকের মাধ্যমে মূলত নারীর জীবন মর্যাদা রক্ষারই ব্যবস্থা করা হয়েছে। কারণ সকলেরই জানা আছে, বৈধ অবৈধ অনেক কারণেই স্থামী স্ত্রীর প্রতি ক্ষুব্ধ ও নিরাসক্ত হয়ে উঠতে পারে । মনে প্রাণে যখন তাকে ঘৃণা করতে শুরু করে তখন স্ত্রী স্বামীর বন্ধন থেকে যুক্তি পেতে চায়। যদি মুক্তির কোন বৈধ পথ না থাকে তাহলে সে মানসিক জ্বালা থেকে রক্ষা পাবার জন্য অবৈধ কোন পন্থা অবলম্বন করে । নয়তো স্ত্রী নিজের জীবনহানি' ঘটাতে চায় । এ ধরনের সংকট কালে তালাক হয়ে পড়ে মুক্তির পথ, বাচার উপায় । হিন্দু সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায়, নারীদের পুড়িয়ে মারা, হত্যা করার ঘটনা বিপুল। এক জরিপে দেখা গেছে, ভারতে প্রতি ২ ঘণ্টায় একজন করে বধুকে পুড়িয়ে মারা হয়। পক্ষান্তরে মুসলমানদের মধ্যে স্ত্রী হত্যা অনেক কম। কারণ মুসলমানদের মধ্যে তালাকের ব্যবস্থা আছে। অনুরূপভাবে তালাক নারীর ইজ্জত সম্মানেরও রক্ষা কবচ। আমাদের দেশে তালাকের যতো মামলা হয়েছে স্বামীকে তালাকের যথার্থ কারণ দর্শাতে হয়েছে। আর স্বামী আসামীর কাঠগড়ায় দাড়িয়ে যখন স্ত্রীর গোপন দোষ সমূহ বর্ণনা শুরু করে তাতে স্ত্রীর সততা ও পবিত্রতা ক্ষুগ্ন হয়, সমাজে সে লাঞ্ছিত ও মর্যাদাহীম হয়ে যায়। এ কারণেই ৯২ ইসলামী আইন ও বিচার ///.1090709091.001)
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।