আসছেন। কিন্তু এতে সমস্যা আরো প্রকট হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে বহুগামিতা। বর্তমানে পাশ্চাত্যের দূরদর্শী চিন্তাশীল ব্যক্তিরা বহু-বিবাহের। ইসলাম পূর্বযুগে কোন প্রকার প্রতিবন্ধকতা ছাড়াই বহু বিবাহ প্রচলিত ছিল। বিভিন্ন ধর্ম এবং দেশের ইতিহাস থেকে এটা জানা যায় যে, এতে কোনো প্রকার বাধা-নিষেধ ছিল না। ইহুদী, বৃষ্টান, আর্ধ, হিন্দু এবং পারসিকদের মধ্যে বহু-বিবাহের প্রচলন ছিল। ইসলামের প্রাথমিক যুগেও কোন সংখ্যা নির্ধারণ ছাড়াই এই ব্যবস্থা চালু ছিল। তবে তথকালে সীমা-সংখ্যাহীন বহু-বিবাহের জন্য অনেকের লোভ-লালসার অন্ত ছিল না। অন্য দিকে এ থেকে উদ্ভূত দায়িত্রে ক্ষেত্রেও তারা সঠিক ভূমিকা পালন করতে পারত না; বরং এসব স্ত্রীকে তারা রাখত দাসী-বাদীর মতো এবং তাদের সাথে যথেচ্ছ ব্যবহার করত, পরস্পরের সম্পর্কের মধ্যে বিরাজ করত চরম বৈষম্য । কুরআন এই সামাজিক অনাচার ও জুলুম প্রতিরোধ করেছে । বহু বিবাহের ব্যাপারে প্রয়োজনীয় বিধি নিষেধ জারি করেছে । ইসলাম একই সময়ে চার-এর অধিক স্ত্রী রাখাকে হারাম ঘোষণা করেছে। ইসলাম এক্ষেত্রে ইনসাফ কায়েমের জন্য বিশেষ তাকিদ দিয়েছে এবং ইনসাফের পরিবর্তে জুলুম করা হলে তার জন্য শাস্তির কথা ঘোষণা করেছে। আলোচ্য আয়াতে বলা হয়েছে, তোমাদের পছন্দমত দুই তিন অথবা চারজন স্ত্রী গ্রহণ করতে পার । তবে শর্ত সাপেক্ষে । একাধিক বিবাহ পুরুষের জন্য একটি আল্লাহ প্রদত্ত মৌলিক অধিকার ৷ একাধিক স্ত্রীর ভরণ-পোষণ থাকা-খাওয়া তথা সার্বিক চাহিদা যদি কোন পুরুষ পূরণ করতে পারে তবেই সে একাধিক বিয়ে করতে পারবে । আর যদি সার্বিক চাহিদা পূরণে অক্ষম হয় তবে সে একাধিক বিবাহ করতে পারবে না। তালাকের অধিকার স্বামীর ইসলামের যে সমস্ত বিষয় নিয়ে নাস্তিক ও বিরুদ্ধবাদীরা সংশয়ে ভোগে তার মধ্যে একটা হলো ইসলাম তালাকের একচেটিয়া অধিকার দিয়েছে পুরুষকে । তারা মনে করে এতে পুরুষের হাতে একচেটিয়া ক্ষমতা থাকে আর নারীরা সর্বদা তালাক আতংকে ভোগে। কোষমুক্ত কূপানের মত তাদের ললাটের সামনে থাকে তালাকের হুংকার । কিন্তু বিষয়টি যদি গভীরভাবে চিন্তা করা হয় তবে যে কথাটা প্রতিভাত হয়ে ওঠে তা হল, তালাক সামাজিক একটি প্রয়োজন । এতে নারীর স্বাধীনতা ও ইজ্জত রক্ষার ব্যবস্থা রয়েছে। অবশ্য ইসলাম স্বামীকে তালাকের অধিকার দিয়েছে তবে এটা কোনো মামুলী ব্যাপার নয়। স্বামী স্ত্রীর মাঝের বিরোধ কোন অবস্থাতেই নিষ্পত্তি সম্ভব না হলে শেষ প্রতিকার হিসাবে তালাকের অনুমতি দেয়া হয়েছে। এ কারণেই রসূল স. ইরশাদ করেন, বৈধ বিষয়াবলীর মধ্যে সর্বাধিক নিকৃষ্ট হলো তালাক ।'৩০ এ ছাড়া তিনি আরো বলেন, “যখন কোন ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেয় তখন আল্লাহর আরশের স্তপ্তগুলো৷ কেঁপে ওঠে ।'৩১ তাছাড়া কুরআনুল কারীমে তালাক দেয়ার কিছু পদ্ধতি বলে দেয়া হয়েছে। বলা হয়েছে স্ত্রীদের উপদেশ দাও। অর্থা বুঝিয়ে সুজিয়ে সমস্যা সমাধান করার চেষ্টা কর । যদি এতে কোনো ফায়দা না হয় তবে সাময়িকভাবে তাদের বিছানা আলাদা করে দাও । বিছানা ইসলামী আইন ও বিচার ৯১ ///.10907079091.00)
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।