স্ত্রীকে সোনার গয়নায় ভরিয়ে দেয়া বিত্তবানদের জন্য খুব সহজ ব্যাপার । কিন্তু বাইরের জীবনের শত ব্যস্ততা ও ঝঞ্জাট সত্বেও পরিবারের লোকদের চাওয়া পাওয়া অনুভূতির প্রতি পূর্ণ যতু নেয়া তাদের খোঁজ খবর নেয়া ও মেজাজ রক্ষা করা কোন সহজ বিষয় নয়। সত্যিই উত্তমরূপে জীবন-যাপন অতি উচু চরিত্রের দলীল যা সকলের পক্ষে সম্ভব হয় না। এর জন্য হৃদয়ের বিশালতা প্রয়োজন । নারীর উত্তরাধিকার স্বত্ ইসলাম নারীকে উত্তরাধিকারের দিক থেকেও সম্মানিত করেছে। নারী পিতৃ সম্পদ ও স্বামীর সম্পদ উভয় ক্ষেত্রে অংশীদার হয় নির্দিষ্ট পরিমাণে । এর কোন একটা অধিকার হরণ করার ক্ষমতা কারো নেই। আর এ অধিকার সার্বক্ষণিক, সাময়িক নয়। দুর্ভাগ্যক্রমে যদি কোন নারীর বিবাহ বিচ্ছেদ ঘটে যায় আর তার সন্তান থাকে তবে সেই সন্তান লালন পালনের ক্ষেত্রে ইসলাম যে বিধান প্রবর্তন করেছে তাও সত্যিই অবিস্মরণীয় । কারণ সেখানেও নারীর প্রতি অধিক দৃষ্টি রাখা হয়েছে। ছোট সন্তান থাকলে তার প্রতি মায়ের মায়া মমতা থাকে বেশি সে লক্ষ্য করে বলা হয়েছে, সন্তান লালন পালন করবে স্ত্রী আর তার খরচ বহন করবে স্বামী । মেয়ে সন্তানের লালনপালনের মেয়াদ হচ্ছে সাবালিকা হওয়া পর্যস্ত আর ছেলে সন্তান হলে তার লালন পালনের সীমা হচ্ছে সাধারণত ৭/৮ বছর। শিক্ষা দীক্ষার বয়স হলে পিতার নিকট গিয়ে লেখাপড়া শিক্ষা নিবে । তবে এর পরেও মায়ের সাথে দেখা সাক্ষাত করার অনুমতি থাকবে । আবার মা যখন তখন বাচ্চাকে দেখতে ইচ্ছে করলে দেখতে পারবে । এ ব্যাপারে কোন বাধা নিষেধ থাকতে পারবে না। একাধিক বিয়ের অনুমতি সামরিক শাসক আইউব খান ইসলাম বিরোধী যে কয়টি আইন জারী করেছিলেন তন্মধ্যে একটি হল “মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ ১৯৬১'। এর মধ্যে ৬ নং ধারাটি বহু বিবাহ সম্পর্কিত । ৬ নং ধারার ১ নং উপধারায় বলা হয়েছে, ... পরিষদের লিখিত পূর্ব অনুমতি ছাড়া' কোন ব্যক্তি একটি বিবাহ বলবৎ থাকলে আরেকটি বিবাহ করতে পারবে না। এবং বর্তমান স্ত্রীর পূর্ব অনুমতি গ্রহণ না করে এই জাতীয় কোন বিবাহ হলে তা মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) আইন ১৯৭৪ (১৯৭৪ সনের ২ নং আইন) অনুসারে রেজিস্ট্রি হবে না। এ আইনটি সম্পূর্ণ কুরআন হাদীস বিরোধী । কুরআনের সাথে সাংঘর্ষিক। কুরআন বলছে, 'আর যদি তোমরা ভয় কর যে এতীম মেয়েদের হক যথাযথভাবে পূরণ করতে পারবে না, তবে সে সব মেয়েদের মধ্য থেকে যাদের ভালো লাগে, তাদের বিয়ে করে নাও দুই, তিন, কিংবা চারটি পর্যস্ত । আর যদি এরূপ আশংকা কর যে তাদের সাথে ন্যায় সঙ্গত আচরণ বজায় রাখতে পারবে না, তবে একটিই'।২৯ একাধিক বিবাহ ইসলাম পূর্বযুগেও দুনিয়ার প্রায় সব ধর্মেই বৈধ বলে বিবেচিত হত। আরব আজম সর্বত্রই এই প্রথার প্রচলন ছিল। বহু বিবাহের প্রয়োজনীয়তার কথা বর্তমান যুগেও স্বীকৃত। বর্তমানে এক৷ প্রেণীয় চিন্তাধিদ হস হিষাহ রহিত য়ায় জম্য তাদের অনুসারীদেরকে উদ্বুদ্ধ হয়ে ৯০ ইসলামী আইন ও বিচার ///.1090709091.001)
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।