নারীর প্রতি উত্তম আচরণের নির্দেশ কুরআন হাদীসে স্ত্রীদের সাথে উত্তম আচরণের কথা বিস্ময়কর ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে । ইরশাদ হচ্ছে, “তাদের সাথে উত্তম রূপে জীবন-যাপন কর ।'২৮ আরবী মারুফ শব্দের অর্থই হচ্ছে প্রচলিত নিয়ম পদ্ধতি । এতে স্ত্রীর সাথে সর্বপ্রকার উত্তম আচরণ উপাদেয় খানা-পিনা, লেবাস-পোষাক, কথা-বার্তা, স্ত্রীর আস্ত্বীয় স্বজনদের সাথে উত্তম ব্যবহার, তাদের আবেগ অনুভূতি রক্ষা করাসহ সকল প্রকার উত্তম আচরণের কথা বলা হয়েছে। ফিকাহবিদগণ এর ভিত্তিতেই নারীর যাবতীয় অধিকার নির্ধারণ ও নিশ্চিত করেছেন। স্ত্রীদের সেবিকার ব্যবস্থাও স্বামীকে করতে বলা হয়েছে। অবশ্য স্বামী যদি সামর্থবান হয় । হযরত ইমাম আবু হানীফা র. দুজন খাদেম আবশ্যক বলেছেন। একজন ঘরোয়া কাজে আরেক জন বাইরের কাজের জন্য । সর্বোপরি স্বয়ং রসূল স. হযরত আয়শা রা.কে বলেন, তুমি কখন আমার প্রতি সন্তষ্ট আর কখন আমার প্রতি অসন্তুষ্ট থাক আমি তা টের পেয়ে যাই । আর তা এভাবে যে, তুমি যখন আমার প্রতি অস্তষ্ট থাক তখন ইবরাহীমের রবের নামে কসম খাও আর সন্তরষ্ট থাকলে মুহাম্মদের রবের নামে কসম খাও । একথা শুনে হযরত আয়শা রা. হেসে বললেন, শুধু সুখেই নামটা বর্জন করে থাকি কিন্তু বাস্তবে ঠিক আপনার প্রতি ভালোবাসা থাকে । এ ঘটনা থেকেই প্রতিভাত হয় যে হুজুর স. এর সাথে তার জীবন সঙ্গীনীদের সম্পর্ক কত আন্তরিক ও প্রাণবন্ত ছিল। এখানে চিন্তার বিষয় হচ্ছে রসূল স. নবুওয়াতের সর্বোচ্চ আসনে সমাসীন ছিলেন। সেই সাথে ছিলেন শাসনকর্তা । বিভিন্ন দেশের রাষ্ট্রদূত নিয়মিত তার দরবারে আসতো । বিভিন্ন মামলার রায় তাকেই দিতে হত । বাইতুল মাল থেকে কর্মচারীদের বেতন, ভাতা, গনীমতের মাল বণ্টন তিনি নিজ হাতেই করতেন। মানুষকে ওয়াজ নসীহত তিনিই করতেন। কারণ তিনিই তো মানবতার মহান শিক্ষক । কুরআনে বলা হয়েছে, “তিনি মানুষকে কিতাব ও হিকমাহ শিক্ষা দেন।' এদিকে .ওহীর বরাত নিয়ে অবতীর্ণ হন হযরত জিবরাঈল আ.। কুরআনের আয়াত লেখানো ও বিন্যস্ত করার কাজও চলছে । কখনো জিহাদে ছুটে যাচ্ছেন। কিন্তু এত ব্যস্ত তা সত্ত্বেও পারিবারিক ও ঘরোয়া জীবনে তিনি একজন হৃদয়বান স্থায়ী । প্রতিদিন আসর নামাযের পর দ্ীবন-সঙ্গীনীদের ঘরে ঘরে যাচ্ছেন । তাদের খোজ খবর নিচ্ছেন । তাদের কাজকর্মে সাহায্য করছেন। যার পালা থাকত তার ঘরে মাগরিব থেকে এশা পর্যন্ত থাকতেন । স্ত্রীরা সবাই এসে উপস্থিত হতেন। পরামর্শ আলোচনা, উপদেশ অব্যহত থাকত। হবরত আয়শা রা. যখন রসূলে আরাবীর হারেমে আগমণ করেন তখন তার বয়স ছিল খুবই কম। তিনি আয়েশার কম বয়সের প্রতি খেয়াল রাখতেন । নিজে দীড়িয়ে থেকে তাকে হাবশী বালকদের খেলা দেখাতেন। ক্লান্ত না হওয়া পর্যস্ত দাড়িয়ে থেকে খেলা দেখার সুয়োগ করে দিতেন। | ইসলামী আইন ও বিচার ৮৯ ///.10907079091.001)
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।