ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

আইন প্রণয়নের ও সমাজ গঠনের নিজস্ব উন্নত অত্যাধুনিক ব্যবস্থা আছে। হাজার বারো'শ ভেয়োন্প হছয় পরম আমরা ভামাদের দেশ ও মিলাতকে এর মাধ্যমে পরিচাটিত হয়ে এসেছি। আমাদের মধ্যে অনেক ঘাটতি আছে । অনেক কিছুর অভাব আছে আমাদের | কিন্তু আল্লাহ ও তার রসূলের দেয়া মূল সম্পদ কুরআন ও সুন্নাহ এখনো! আমাদের কাছে আছে অপরিবর্তিত অবস্থায়। এর প্রতি ঈমান ও বিশ্বাস এখনো স্থায়ী আছে। আর সবচাইতে বড় কথ! হচ্ছে, বিগত হাজার বারো'শ বছরের ফকীহ মুজতাহিদ কাজী ও মুফতীগণের ফতওয়া, ইজতিহাদ, ফিক্হ চর্চা ও সিদ্ধান্ত দানের নজির কেতাবের বড় বড় ভলিউম আকারে আমাদের এখানে মওজুদ আছে। এগুলো ধ্বংস ও অস্তরহিত হয়ে যায়নি। এখনো এগুলোর চর্চা আছে। মুসলিম জনগণের একটা বিশাল অংশ এখনো এর প্রতি আস্থা ও বিশ্বাস রাখে। তারা এর মাধ্যমে নিজেদের জীবন পরিচালনা করার প্রয়াসী। শতাব্দী ব্যাপী বিজাতীয় শাসন ও আইন ব্যবস্থার প্রচন্ড দাপটের মধ্যেও মুসলিম পারিবারিক আইনের নিরবচ্ছিন্ন জনপ্রিয়তা এরই প্রমাণ । কাজেই আজকের স্বাধীন পরিবেশে যেখানে আমরা মুসলমানরা নিজেরাই নিজেদেরকে শাসন সাংস্কৃতিক তথা সকল ক্ষেত্র গড়ে তোলায় এবং সকল ক্ষেত্র শাসন ও পরিচালনায় অন্যের হ্থারস্থ না হয়ে আমাদের নিজস্ব ফিকৃহী ব্যবস্থাকে ব্যবহার করা উচিত । পাশ্চাত্য আইনের তুলনায় ইসলামী ফিক্হী ব্যবস্থার ব্যাপকতা অনেক বেশি। পাশ্চাত্য আইন যেখানে ধর্মীয় ও নৈতিক এবং এই ধরনের জীবনের অনেক একাস্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে অক্ষম এবং এগুলোকে রা সেখানে ইসলামী ফিক্হ ধর়ীয় ও নৈতিক সহ জীবনের সকল ক্ষেত্রকেই নিয়ন্ত্রিত করে । ফলে ধর্মে ধর্মে, মানুষে মানুষে এবং দেশি বিদেশির মধ্যে কোনো বিভেদ বিশৃংখলা সৃষ্টি হয় না। বিগত বারো'শ বছর ইসলামী বিশ্বে ইসলাকী শরীয়া ও ইসলায়ী ফিকহের শাসন এর জ্লস্ত প্রমাণ । এই বারো'শ বছরের পৃথিবী আমাদের সাম্প্রতিক কালের দু'শ বছরের পৃথিবীর মতো এমন অশান্ত, অস্থির ও জবলস্ত অংগার সদৃশ ছিল না। ইসলামী ফিকহের মূল লক্ষ হলো মানুষের ও মানবতার কল্যাণ। মানুষকে দায়িত্ব সচতেন করা, মানুষের অধিকার পুরোপুরি আদায় করা, জুলুম না করা এবং জুলুম থেকে মানুঘকে রক্ষা করা। জালেমকে প্রতিহত করা, মজলুমকে সহায়তা করা এবং ইনসাফ ও সামাজিক ভারসাম্য প্রতিষ্ঠিত করাই ইসলামী ফিকহের উদ্দেশ্য । মুসলমানের জন্য এক মানদন্ড এবং অমুসলমানের জন্য আর এক মানদন্ড. এ ফিক্হী ব্যবস্থায় কল্পনাই করা যায় না। কারণ এখানে আল্লাহর কাছে জবাবদিহির ভাবধারা সব সময় কার্যকর থাকে । একুশ শতকের সচেতন বিশ্ব সমান্জের সামনে আমেরিকার যুক্তরাষ্ট্র গুয়ানতানামোয় মুসলিম বন্দীদের সাথে যে বর্বরোচিত অমানবিক ব্যবহার করছে এবং আল্লাহর পাক কালাম কুরআনের অবমাননা করে একটি ভিন্ন ধর্মীয়ি বিশ্বাসের প্রতি তাদের ভ্ৃণী প্রকাশের যে পদ্ধতি অবলম্বন করেছে তা কেবল পাশ্চাত্যের অমানবিক ও জুলুমতান্ত্রিক আইনের কারণেই সম্ভব হয়েছে। মুসলমানদের এ থেকে শিক্ষা নেয়া উচিত। আমাদের নিজশ্ব আইনের দিকেই আমাদের ফিরে আসা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। ইসলামী ফিকহের মধ্যে আমরা আমাদের জীবনের ও রাষ্ট্রীয় ' ব্যবস্থার ভারসাম্যপূর্ণ সমাধান খুঁজে পাবো এতে কোনো সন্দেহ নেই। - আবদুল মান্নান তালিব ///৬/.0910790281-0007

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।