ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

নারীর অধিকার স্ত্রী হিসেবে রসূল স. স্ত্রীর প্রতি উত্তম আচরণ ও হৃদ্যতা প্রদর্শনের যতটা তাকীদ ও গুরুত্বারোপ করেছেন এর নজীর পৃথিবীর অন্য কোনো ধর্ম বা দর্শনে খুজে পাওয়া যাবে না। জীবনের সন্ধ্যাকাল পর্যস্ত তিনি স্ত্রীর সাথে উত্তম আচরণের উপদেশ দিয়ে গেছেন। তিনি বিদায় হজ্জের ভাষণে এবং অন্তিম অসুস্থতার সময়েও এদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। রসূল স. স্পষ্ট ভাষায় ইরশাদ করেন, পূর্ণাঙ্গ মু'মিন সেই যার চরিত্র সুন্দর, আর চারিত্রিকভাবে তোমাদের মধ্যে তারাই উত্তম যারা তাদের স্ত্রীদের দৃষ্টিতে উত্তম ।২৬ রসূল স. বিদায় হজ্বের এতিহাসিক ভাষণে বলেছেন, তোমরা স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে অবশ্যই ভয় করে চলবে । তোমাদের মনে রাখতে হবে যে তোমরা তাদের গ্রহণ করেছো এবং তোমরা তাদের উপভোগ করছো । রসূল স. ঘোষণা করেন, নারীরা হলো পুরুষদের উত্তম সাথী । বিশ্বনবী স. দ্বিধাহীন চিত্তে বলেছেন, বিশ্বময় বহু অমূল্য সম্পদ রয়েছে তনুধ্যে সর্বশ্রেষ্ঠ সম্পদ হচ্ছে ধর্মপরায়ণা স্ত্রী। | ইসলাম স্ত্রীকে মোহর প্রদান করা বাধ্যতামূলক করে দিয়েছে। ইসলাম স্ত্রীদেরকে প্রহার, গালি-গালাজ ইত্যাদি কষ্টদায়ক বিষয় মোটেও পছন্দ করে না । তাই বিশ্বনবী স. ইরশাদ. করেন, তোমরা স্ত্রীদেরকে প্রহার করবে না, মুখমণ্ডলে আঘাত করবে না, তাদের মুখের শ্রী নষ্ট করবে না। অকথ্য ভাষায় তাদের গালি গালাজ করবে না এবং নিজের ঘরছাড়া . অন্য কোথাও তাদেরকে বিচ্ছিন্ন করে রাখবে না। স্ত্রীর ভরণ-পোষণের দায়িত্ব স্বামীর জন্য বাধ্যতামূলক । স্ত্রীর খাবার দাবারের ব্যবস্থা সম্পূর্ণ স্বামীকেই করতে হবে। এ সম্পর্কে নবী স. ইরশাদ করেন, যখন তৃমি যা খাও সত্রীকেও তাই খেতে দিবে । আর নিজের জন্য যে মানের পোষাক পরিচ্ছদ পছন্দ কর অনুরূপ মূল্যের বা মানের পোষাক স্ত্রীকেও প্রদান করবে ।২৭ রসূল স. আরো বলেছেন, স্ত্রীদের খাবার ও পরার ব্যবস্থা করার ক্ষেত্রে তোমরা অবশ্যই তাদের মান সম্মানের দিকে লক্ষ্য রাখবে এবং উত্তম আচরণ করবে। ইসলাম অর্থনৈতিক ক্ষেত্রে স্ত্রীদের এত অধিকার দিয়েছে যে স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী স্বামীর সম্পদ থেকে দান-সদকা করতে পারবে । রসূল স. বলেছেন, স্ত্রী স্বামীর আদেশ, অনুমতি ছাড়াই যা কিছু ব্যয় করবে তার অর্ধেক সওয়াব স্বামীকে দেয়া হবে। দাম্পত্য জীবন সুখি ও সুন্দর এবং আবেগময় হওয়ার জন্যও ইসলাম স্বামী স্ত্রীর মধ্যে উপহার উপটৌকন আদান-প্রদান করার আদেশ করেছে। তাই বিশ্বনবী স. ইরশাদ করেন, তোমরা পরস্পর হাদীয়া তোহফা (উপহার উপটোৌকন) আদান প্রদান করবে। কারণ তোহফা দিলে ক্রেদ হিংসা ও দ্বেষ (অন্তর থেকে) দূর হয়ে যায়। ৮৮ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।