ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

হাদীসের মাধ্যমে মায়ের যে সম্মান বর্ণনা করেছেন- এটি নারীর সম্মানের ক্ষেত্রে সবচেয়ে বড় সোপান । ূ এ ধরার বুকে মানুষ আগমন করে মা-বাবার মাধ্যমে ।মা-বাবই তাদের অকৃত্রিম আদর যত্ব, সোহাগের মাধ্যমে বড় করে তোলে । একটি সন্তানকে গড়ে তুলতে মাতা-পিতার যে কি পরিমাণ কষ্ট হয় তা কেবল পূর্ণবূপে উপলব্ধি করতে তারাই সক্ষম যারা মাতা- পিতার আসনে সমাসীন হয়েছেন । আজকের উন্নত বিশ্বে যখন বৃদ্ধ মা-বাবাকে এতীম খানার আদলে গড়ে তোলা বৃদ্ধ সদনে রাখা হয় আর অপেক্ষা করা হয় তাদের বিদায় সংবাদের সে ক্ষেত্রে মানবতার মুক্তির দূত রসূলে আরাবী স.-এর দরবারে জনৈক ব্যক্তি এসে আরয করল: ইয়া রসূলাল্লাহ। সন্তানের উপর মাতাপিতার কি অধিকার রয়েছে ? রসূল স. প্রত্যুত্তরে বললেন, তারাই তোমার বেহেশত আর তারাই তোমার দোযখ ।২৩ একদিন রসূল স. এর দরবারে জনৈক ব্যক্তি এসে আরঘ করলেন, ইয়া রসূলাল্লাহ, আমি আল্লাহর পথে জিহাদ করতে চাই। যুদ্ধে অংশ গ্রহণ করার জন্য বাড়ী থেকে তৈরি হয়ে এসেছি। রসূল স. তাকে জিজ্ঞেস করলেন, তোমার মা কি জীবিত আছেন ? সে বলল, হ্যা আমার মা জীবিত। রসূল স. তাকে বললেন, তুমি তার সেবায় লেগে থাক । নিশ্চয় বেহেশত তার পায়ের কাছেই আছে। | একবার রসূল স. এর নিকট জনৈক সাহাবা এসে আর্য করলেন, ইয়া রসূলাল্লাহ্‌ স. আমার নিকট সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার কে? নবীজী স. বললেন- তোমার মা, সে বলল তারপরে ? নবীজী বললেন, তোমার মা, সে বলল তার পরে? নবীজী স. বললেন তোমার মা । অন্য এক হাদীসে এসেছে, নবীজী স.কে চতুর্থবার প্রশ্ন করার পরে উত্তর দিলেন তোমার বাবা ।২৪ মায়ের আনুগত্য ইসলাম মায়ের খোরপোষের ব্যবস্থা করাকে ওয়াজিব করে নি বরং মাতা-পিতার শরীয়ত সম্মত আদেশ পালন করাকে ওয়াজিব করে দিয়েছে। তবে মা বাপ যদি শরীয়ত বিরোধী কোন আদেশ করে তাহলে সে আদেশ মান্য করা ওয়াজিব নয় । বরং তা বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে যাওয়া ওয়াজিব । হযরত ইবনে ওমর রা. বলেন, আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, কিন্ত (আমার পিতা) হযরত ওমর তাকে অপছন্দ করতেন। তিনি একবার আমাকে বললেন, তুমি একে তালাক দিয়ে দাও! আমি অস্বীকার করলাম । তারপর তিনি গিয়ে রসূল স.কে জানালেন। রসূল স. তাকে তালাক দিয়ে দিতে বললেন ।২৫ এ ছাড়া আরো বলা হয়েছে, মায়ের জীবদ্দশায় যদি পুত্রের মৃত্যু হয় তাহলে তার পরিত্যক্ত সম্পদে ছেলে মেয়ে স্ত্রীর ন্যায় মাও অংশীদার হবে । সে ক্ষেত্রে মা মৌলিক অংশীদার হবে। মোট কথা ইসলাম মাকে যে পরিমাণ সম্মান মর্যাদা দান করেছে তা আর কোনো দর্শন বা মতবাদ দিতে সক্ষম হয় নি। অধিকন্তু রসূল স, ও সর্বাধিক শুরুত্‌ দিয়েছেন মায়ের অধিফায় ঘর্থাঙা ও ঘড়েক গ্রতি। ইসলামী আইন ও বিচার ৮৭ ///.10907079071.001)

— পৃষ্ঠা ৮৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।