ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ২) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১০৯
📝 লেখা 📖 পিডিএফ

নারীর রাজনৈতিক অধিকার গভীরভাবে ইতিহাস পর্যবেক্ষণ করলে দেখা যায়, ইসলামই প্রথম নারীদেরকে রাজনৈতিক অধিকার প্রদান করেছে। রাজনৈতিক অধিকারের মধ্যে ভোট প্রদান, সরকারী কর্মকাণ্ডে অংশ গ্রহণ ইত্যাদি যাবতীয় কাজে অংশ গ্রহণ অন্তরভুক্ত । হযরত ওমর রা. এর বিলাফতকালে রাষ্ট্রীয় জরুরী বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে হযরত সাফা বিনতে আবদুল্লাহর রায়কে সর্বাধিক গুরুত্ব দিতেন। খলীফাতুল মুমিনীন হযরত ওমর রা-এর খিলাফতকালে জনৈক মহিলা খলীফার সাথে বিতর্ক করে তার দাৰি প্রমাণ করতে সক্ষম হয়েছিলেন । ঘটনাটি নিম্নরূপ হযরত ওমর রা. জুমআর খুতবায় বিয়ের প্রতি যুবকদেরকে উৎসাহিত করার জন্য মোহরের পরিমাণ কম করার পরামর্শ দেন। এতে একজন মহিলা দাড়িয়ে প্রতিবাদ করলেন, খলীফাতুল মুমিনীন, আল্লাহ তাআলা কুরআনে অধিক মালের কথা বলেছেন আর আপনি তা কম করতে বলছেন। এ অধিকার আপনাকে কে দিল? আল্লাহ তাআলা হযরত ওমর রা.কে সত্য গ্রহণের অসামান্য সৎ সাহস দান করেছিলেন। তাই তিনি নির্ধিধায় নিজের রায় প্রত্যাহার করে নেন এবং বলেন, এ মহিলার দাবি সঠিক।২১ হযরত ওমর রা. খলীফা নির্বাচনের সময়ও মহিলাদের রায় গ্রহণ করেন। সুতরাং মহিলাগণও ভোটাধিকার প্রয়োগ করে জন প্রতিনিধি নির্বাচন করতে পারেন। একজন স্বাধীন পুরুষের মতই নারীর রাজনৈতিক মতামত দেয়ার অধিকার আছে। নারীর চাকরীর অধিকার নারীদের ব্যাপারে ইসলামের যে সব মৌলিক বিধান রয়েছে তন্মধ্যে অন্যতম হলো, নারী তার নিজন্ব অঙ্গনে থাকবে । স্বামী স্ত্রীর মধ্যকার বন্ধন প্রতিষ্ঠিত ও শক্তিশালী হয় মুখপেক্ষিতার ভিত্তিতে । স্বামী তার সন্তান লালন-পালনের জন্য স্ত্রীর মুখাপেক্ষি আর স্ত্রী তার জীবনোপকরণের ক্ষেত্রে স্বামীর মোহতাজ । স্বামী স্ত্রীর মাঝে এরূপ মুখাপেক্ষিতা যদি কোন অংশে কমে যায় বা একেবারে না থাকে তাহলে পরম্পরের প্রেম-ভালোবাসা, বন্ধন অবশিষ্ট থাকে না। ইসলাম নারীকে প্রয়োজনের তাগিদে চাকরী করার অনুমতি দিয়েছে । বিশেষ করে যে সব ক্ষেত্রে নারী তার স্থাতন্ত্র অক্ষুণ্র রাখতে পারবে, যে সব ক্ষেত্রে নারী বেশি অবদান রাখতে পারে সে সব ক্ষেত্রে নারী চাকরী করতে পারবে। যেমন নার্সিং 'শিক্ষকতা' চিকিৎসা, বিচারক ইত্যাদি । প্রাথমিক যুগের মুসলিম মনীষীগণ যেমন হযরত ইমাম আবু হানীফা র. ফৌজদারী আদালত ছাড়া অন্য যে কোনো বিচারের ক্ষেত্রে নারীদেরকে বিচারক নিয়োগ করা দোষণীয় মনে করতেন না । খলীফা হযরত ওমর রা. শিফা বিনতে আবদুল্লাহ নান্লী মহিলাকে রাজধানী মদীনার বাজার পরিদর্শক নিযুক্ত করেছিলেন।২২ মোট কথা শরয়ী পর্দার বিধানের মধ্যে অবস্থান করে তারা চাকরি করতে পারবে । নারীর মর্যাদা “মা' হিসেবে নারী মায়ের জাতি, তারা জাতির মা। এ জন্যই ইসলাম মাকে সুমহান মর্যাদা ও সম্মান দিয়েছে। এর নজীর অন্য কোনো ধর্ম ও মতবাদ দিতে অক্ষম । রসূল স. বিভিন্ন ৮৬ ইসলামী আইন ও বিচার ///.109070790751.001)

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।