হয়েছিল। খলিফা অবস্থা বিশ্লেষণ করে বিয়েতে একটা নির্দিষ্ট পরিমাণ মোহর নির্ধারণ করে দিলেন । কিন্তু এ ঘোষণা শ্রবণ করে জনৈক মহিলা সাহাবী সকলের উপস্থিতিতে খলিফাকে চার্জ করলেন, ইয়া খলীফাতুল মুমিনীন, কুরআন এ ব্যাপারে কোন সীমারেখা প্রদান করেনি, কাজেই সীমা নির্ধারণের অধিকার আপনাকে কে দিয়েছে ? হযরত ওমর রা. এ কথা শুনে নির্থিধায় নিজের রায় প্রত্যাহার করে নিলেন এবং বললেন- “একজন পুরুষ ভুল করেছে আর যথার্থ রায় দিয়েছে একজন নারী ।” নারীদের সমাবেশের অধিকার রসূল স. নারীদেরকে ইজতেমা তথা সমাবেশের অধিকার দিয়েছেন। একবার নারীদের একটি দল রসূল স. এর কাছে এসে অভিযোগ করলো, 'পুরুষেরা আপনার সাহচর্য গ্রহণ করে আমাদের চেয়ে এগিয়ে গেছে। আমাদের জন্যও একটা সময় নির্ধারণ করে দিন।' এ দাবী পূরণ করার লক্ষে রসূল স. মহিলাদের জন্য সপ্তাহে একদিন নির্দিষ্ট করে দিয়েছিলেন। সপ্তাহে মেয়েদের একটি সমাবেশ হত। আর সে সমাবেশের বক্তা হতেন রসূল স. আর শ্রোতা শুধুই মহিলা । সে সমাবেশে উনুুক্ত প্রশ্ন উত্তরের ব্যবস্থা থাকতো । মহিলারা খোলামেলা প্রশ্ন করে জেনে নিতেন তাদের জ্ঞাতব্য বিষয় । রসূল স.তাদেরকে দিক নির্দেশনা দিতেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী গভির মধ্যে থেকে মহিলাদের সমাবেশ করা বৈধ। এর দ্বারা আরো একটি গুরুতৃপূর্ণ বিষয় প্রমাণিত হয় যে, রসূল স. নারী শিক্ষার প্রতি শুরুত্ দিয়েছেন। এভাবেই রসূল স. নারীদেরকে দীন শিক্ষা দিতেন ।১৯ নারীর অর্থনৈতিক অধিকার অন্যান্য ধর্ষমতে নারীদের অর্থনৈতিক কোনই অধিকার ছিল না। বিয়ের পূর্বে নারী থাকত পিতার সম্পদ, আর বিয়ের পর হত স্বামীর সম্পদ । নারীর নিজস্ব কোন সম্পদ থাকলে তাতে স্থামীর মালিকানা সাব্যস্ত হত। ইসলাম নারীদেরকে সম্পদের অধিকার প্রদান করেছে। নারীকে পিতৃ সম্পদে উত্তরাধিকার দিয়েছে। মোহরানার অর্থের সম্পূর্ণ মালিকানা একমাত্র নারীর । এসব সম্পদে কারো হস্তক্ষেপের কোন সুযোগই ইসলাম রাখে নি। নারী এসব সম্পদের একচ্ছত্র মালিক। উপরন্তু স্বামীর দায়িতৃ হচ্ছে- স্ত্রীর ভরণ পোষণের যাবতীয় ব্যবস্থা করা । বলা হয়েছে যে, যদি কোন যুবক ভরন পোষণের সামর্থ না রাখে তবে সে বিবাহ করবে না । পুরুষ কোন মহিলাকে বিয়ে করলে তার ভরণ পোষণ করতে বাধ্য থাকবে এবং যদি কেউ ভরণ পোষণে করতে অক্ষম হয় বা ক্রটি করে তবে আইনের মাধ্যমে তা আদায় করার পূর্ণ ব্যবস্থা রয়েছে। একজন নারীর নিজস্ব ব্যবসা, বাণিজ্য, শিল্প কারখানা, ব্যাংক ব্যালান্স থাকতে পারে । এসব অর্থ ব্যবহার করার অধিকার নারীর জন্য সংরক্ষিত। নারী তার নিজস্ব সম্পদ থেকে দান-খয়রাত খরচাদি নিজের ইচ্ছামত করতে পারবে 1২০ ইসলামী আইন ও বিচার ৮৫ ////.0910790281-0007
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।