নির্ধারণ করতে হবে, এটাই যুক্তিযুক্ত। প্রাকৃতিক ও সামাজিক জীবন বিধান শৃঙ্খলা কর্তব্য ও অধিকায়ের বিষয়ে প্রতিটি ব্যক্তির যোগ্যতা ও কাজের প্রতি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। সমাজে নর-নারী, ছোট-বড়, যুবক-বৃদ্ধ, শিক্ষিত, আমীর ফকীর নানা শ্রেণীর লোক থাকে। যদি সকল নাগরিককে একই পাল্লায় মাপা হয় তাহলে সেটা প্রকৃতি বিরোধী হবে। এ কারণেই ইসলাম ও ইসলামের নবী নারী-পুরুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, সমানাধিকার নয় । নর-নারী পরস্পর সহযোগী প্রতিপক্ষ নয় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মানব জাতি! তোমরা তোমাদের প্রভুকে ভয় কর। যিনি তোমাদের একই ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তা থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন।১৬ এ থেকে বুঝা যায় নর-নারী উভয়ে একই প্রাণ থেকে সৃষ্ট । পাশ্চাত্যে নরনারীকে দুটি শ্রেণীতে বিভক্ত করে মুখোমুখি দীড় করানো হয়েছে। পৃথিবীর প্রায় সব দেশে নারী অধিকারের নামে বিভিন্ন নারীবাদী সংগঠন গড়ে উঠেছে। নারী ও পুরুষ একে অপরের প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে। এই মুখোমুখি অবস্থানকে প্রত্যাখ্যান করে ঘ্ন্ ও সংঘাতময় এই পরিস্থিতির বিরুদ্ধে কুরআন বলেছে, “পুরুষ থেকেই তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে ।'১৭ এ আয়াতের মর্মার্থ হলো, নারী পুরুষেরই বিশেষ অংশ, তারা পরস্পর পরস্পরের সম্পূরক, প্রতিপক্ষ নয়। এটা মানুষের স্বভাব । মানুষ যখন কাউকে তার প্রতিপক্ষ ভাবতে শুরু করে তখন তার প্রতি ঘৃণাবোধ ক্ষোভ ও ক্রোধ জাত হয় নীরবে নিঃশব্দে । আর যাকে আপন মনে করে তাকে নিজের সম্পূরক ও নিজ জীবনের সহায়ক শক্তি মনে করে। এবং তার প্রতি এক অব্যাক্ত দরদ প্রেম ও ভালোবাসা অনৃভূত হয়। এ আয়াতটিতে মানুষের মধ্যে সেই সুপ্ত প্রেম ও প্রেরণার বিষয়টিই বিবৃত হয়েছে। যূল কথা হলো, ইসলাম নারীকে পুরুষের পরিশিষ্ট মনে করে না বরং নারীকে পুরুষের মতই অধিকার দিয়েছে। কুরআনুল করীমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে- পুরুষ হোক কিংবা নারী, যে কোন সৎকর্ম করে এবং বিশ্বাসী হয়, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রাপ্য তিল পরিমাণও নষ্ট করা হবে না।১৮ ইসলাম নারীকে সম্পদের মালিকানা দিয়েছে। নিজের সম্পদ নিজের ইচ্ছানুষায়ী ব্যয় করার এবং লেনদেন ও কারবার করার অধিকার দিয়েছে। নারী তার মৃত নিকটাস্তীয়ের সম্পদের উত্তরাধিকারী হবে। তার অংশের মধ্যে অন্য কেউ তার অনুমতি ছাড়া কোন প্রকার হস্তক্ষেপ করতে পারবে না। প্রতিবাদের অধিকার ইসলাম পুরুষদের ন্যায় নারীদেরকেও সমালোচনার অধিকার প্রদান করেছে। এ কারণেই ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, হযরত আয়শা রা. হযরত আলী রা.-এর বিপক্ষে হযরত উসমান রা. এর হত্যাকারীদের বিচার দাবি করেছিলেন । খলীফাতুল মুমিনীন হযরত ওমর রা. এর খিলাফতকালে বিবাহে অধিক মহরের প্রচলন শুরু ৮৪ ইসলামী আইন ও বিচার ///.10907079091.001)
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।